নিজেস্ব প্রতিবেদক
১৮ মার্চ ২০২৬, ৩:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আল্লামা দুবাগী (রহঃ) ট্রাস্ট কর্তৃক রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে আল্লামা দুবাগী (রহ.) ট্রাস্টের উদ্যোগে সিলেটের দুবাগ এলাকায় শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি যোহরের নামাজের পর দুবাগে ট্রাস্টের প্রতিষ্ঠাতার নিজ বাসভবনে এ খাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট মুরব্বি আব্দুল জলিল চৌধুরীর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকিগঞ্জ গাজীর মুকাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মালিক। বিশেষ অতিথি ছিলেন দুবাগ বাজার দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল কাদির।

এছাড়া অনুষ্ঠানে দক্ষিণ দুবাগ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কাজী আব্দুল কাদির, দুবাগ মক্তব মসজিদের ইমাম মাওলানা মাইনুল ইসলাম, দক্ষিণ দুবাগ বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী (রহ.) শুধু একজন প্রখ্যাত আলেমই ছিলেন না, তিনি মানবসেবায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জীবদ্দশায় তিনি এতিম, বিধবা, প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সহায়তা প্রদান করেছেন।

আরো পড়ুন...  বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনে হামলা, ২৩ জনের নাম উল্লেখসহ ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

বক্তারা আরও বলেন, তাঁর রেখে যাওয়া মানবিক কার্যক্রম ও দৃষ্টান্ত অনুসরণ করে তাঁর উত্তরসূরিরা দেশ-বিদেশে অবস্থান করেও অসহায় মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন।

পরে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মালিক।

অনুষ্ঠান শেষে চাল, ডাল, আলু, তেল, ছোলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসব সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১০

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১১

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১২

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৩

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৪

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৫

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৬

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৭

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৮

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

১৯

দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

২০