রনী আহম্মেদ গোপালগঞ্জ সংবাদদাতা
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশা পূরণে কাজ করবো: এস এম জিলানী

“আপনারা আমাকে যে আশা নিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আমার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই আশা বাস্তবায়নের চেষ্টা করবো।” — এভাবেই কৃতজ্ঞতা ও অঙ্গীকারের ভাষায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) কোটালীপাড়া উপজেলার নির্বাচনী ক্যাম্পে আয়োজিত এক বিশাল কর্মী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নবনির্বাচিত এমপি এস এম জিলানী বলেন, “আমি শুধু বড় মিছিলে হাত নেড়ে ভোট চাইনি; বরং প্রান্তিক মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। মানুষ আমাকে তাদের আপন ভাই ও ঘরের মানুষ হিসেবে গ্রহণ করেছে।” তিনি ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই বিজয় জনগণের—তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি নিরলসভাবে কাজ করবেন।

গোপালগঞ্জ-৩ আসনটি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর দীর্ঘদিনের নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত এই আসনে এবারের ফলাফল নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। বেসরকারি ফলাফল অনুযায়ী, এস এম জিলানী ধানের শীষ প্রতীকে ৬০ হাজার ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।

আরো পড়ুন...  সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশে তিনি বলেন, “ইতিবাচক রাজনীতি করে মানুষের কাছে যান। জনগণ যদি আপনাদের গ্রহণ করে, আমরাও আপনাদের স্বাগত জানাবো।” তিনি আরও উল্লেখ করেন, নানা প্রতিবন্ধকতা ও চাপ উপেক্ষা করে সাধারণ মানুষ তাকে যে সম্মান দিয়েছে, তিনি সেই মর্যাদা রক্ষা করবেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকবেন।

এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে এস এম জিলানী বলেন, “এখানে উন্নয়ন হয়েছে, তবে পরিকল্পিত ও কর্মমুখী টেকসই উন্নয়ন হয়নি। আমি কর্মসংস্থান সৃষ্টি, মাদক নির্মূল, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নারী উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে চাই।” তিনি কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে শান্তি, সম্প্রীতি ও অর্থনৈতিক অগ্রগতির মডেল এলাকায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কোটালীপাড়ার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মীরা দলে দলে উপস্থিত হয়ে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। রাধাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান ভীম চন্দ্র বাগদীও অনুষ্ঠানে যোগ দিয়ে এস এম জিলানীর সঙ্গে করমর্দন করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো পড়ুন...  মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ জানালেন হিসাবরক্ষক মামুন অর রশিদ

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সভাস্থল ও নির্বাচনী ক্যাম্পে সমর্থকদের উপস্থিতিতে এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এমপির নেতৃত্বে গোপালগঞ্জ-৩ আসনে উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০