মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
২০ এপ্রিল ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মাগুরায় মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (২০ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ম্যাটারনিটি হাসপাতালের পেছনে তোফাজ্জেল বিশ্বাসের সিটিগোল্ড গহনার দোকানের সামনে পাকা রাস্তার উপর সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছিলেন মো. কাঞ্চন শেখ (৩০)। এ সময় পুলিশ তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

আটককৃত মো. কাঞ্চন শেখ কাইনছে মাগুরা জেলার নিজনান্দুয়ালী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. মকগুল শেখ। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের দাবি, তিনি বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ থাকতে পারে।

এ বিষয়ে মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে মাগুরা জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরো পড়ুন...  নলডাঙ্গায় রাশেদের মতবিনিময়

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি জোরদার করা হয়েছে, যাতে নতুন করে কেউ এই অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়তে না পারে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের মতে, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার একটি উদ্বেগজনক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে পুলিশের ধারাবাহিক অভিযানে কিছুটা স্বস্তি ফিরে এলেও, তারা আরও কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লায়ন সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মনোনীত

চাল-ডাল থেকে ক্যামেরা পর্যন্ত ৬০ পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজেটে

শ্যামনগরের গাবুরায় দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও উদ্ধার সরঞ্জাম বিতরণ

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তে পুলিশের অভিযান, স্বস্তি ফিরল শহরে

কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চাকরি দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

পটিয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি নুর হোসেন ও সম্পাদক সেলিম চৌধুরী

জার্মানির প্রতি ভালোবাসায় ৭.৫ কিলোমিটার পতাকা, মাগুরায় আমজাদের অনন্য প্রদর্শনী

১০

টাঙ্গন নদীতে এক হেক্টর এলাকাজুড়ে ‘মৎস্য অভয়াশ্রম’ ঘোষণা

১১

পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

১২

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৩

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

১৪

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১৫

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৬

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

১৮

ঝালকাঠির কাঠালিয়ায় মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

১৯

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সাকিন

২০