ফাইদুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি-
১১ জুন ২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এমপির মাদকবিরোধী হুঁশিয়ারির পর পীরগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের থুমনিয়া সাহাপাড়া গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মেহেদী হাসান সবুজের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে স্থানীয়দের একাংশ তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, থুমনিয়া সাহাপাড়া গ্রামের মফিজউদ্দীনের ছেলে মেহেদী হাসান সবুজ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তার মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং সামাজিক অবক্ষয় বাড়ছিল। এ কারণে বিভিন্ন সময় তাকে মাদক ব্যবসা থেকে সরে আসার জন্য সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন।

এ অবস্থায় মঙ্গলবার বিকেলে এলাকার ক্ষুব্ধ কিছু মানুষ লাঠিসোটা নিয়ে তার বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর করা হয়। তবে ঘটনার আগেই পরিবারের সদস্যরা নিরাপদ স্থানে সরে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক বলেন, “মেহেদী হাসান সবুজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”

আরো পড়ুন...  কম্বল দেওয়ার প্রলোভনে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ, অতঃপর...

স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি পীরগঞ্জে আয়োজিত এক মাদকবিরোধী মতবিনিময় সভায় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। সভায় তিনি বলেন, “মাদক ব্যবসা ছাড়ো, না হয় এলাকা ছাড়ো।” তার এই বক্তব্যের পর এলাকায় মাদকবিরোধী জনমত আরও জোরালো হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময়

এমপির মাদকবিরোধী হুঁশিয়ারির পর পীরগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

লায়ন সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মনোনীত

চাল-ডাল থেকে ক্যামেরা পর্যন্ত ৬০ পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজেটে

শ্যামনগরের গাবুরায় দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও উদ্ধার সরঞ্জাম বিতরণ

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তে পুলিশের অভিযান, স্বস্তি ফিরল শহরে

কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চাকরি দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

১০

পটিয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি নুর হোসেন ও সম্পাদক সেলিম চৌধুরী

১১

জার্মানির প্রতি ভালোবাসায় ৭.৫ কিলোমিটার পতাকা, মাগুরায় আমজাদের অনন্য প্রদর্শনী

১২

টাঙ্গন নদীতে এক হেক্টর এলাকাজুড়ে ‘মৎস্য অভয়াশ্রম’ ঘোষণা

১৩

পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

১৪

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৫

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

১৬

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১৭

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৮

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

২০