স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ
২১ মার্চ ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলেজছাত্রীর ছবি তোলা নিয়ে ভয়াবহ সংঘর্ষ, আহত ৫০

সংঘর্ষের সময় দুপক্ষের অবস্থান।
সংঘর্ষের সময় দুপক্ষের অবস্থান | | ছবি : সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কলেজছাত্রীর ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার একই গ্রামের এক কলেজছাত্রী ও তার স্বজনের ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে গ্রামে বিরোধ চরম আকার ধারণ করে।

পরদিন ঈদুল ফিতরের নামাজ শেষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সজিব রায়হান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের মনোনয়ন ঘিরে বিতর্ক: তৃণমূলের মত উপেক্ষার অভিযোগ

নোয়াখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা : ট্রাকের ধাক্কায় ঝরল ২ প্রাণ

কুলিয়ারচরে ‘মানবিক দৃষ্টি’র যাত্রা শুরু, মানবসেবায় কাজের অঙ্গীকার

ভোলার ভেদুরিয়ায় নদীভাঙন রোধে জুমার নামাজ শেষে বিক্ষোভ, দ্রুত জিও ব্যাগ ফেলার দাবি

শিক্ষাক্ষেত্রে অনন্য স্বীকৃতি: শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন ড. শেখ আসিফ এস. মিজান

বদরগঞ্জে জনগণের সমস্যা তুলে ধরলেন মেজর (অব.) নাসিম, এমপির কাছে উন্নয়ন দাবি

সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের নতুন কমিটি গঠন

তীব্র খরায় রাজশাহীতে লিচুর ক্ষতি, ফেটে যাচ্ছে গাছে গাছে ফল

তীব্র গরমের মাঝে স্বস্তির আভাস, ৫ দিনে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪ নম্বর ওয়ার্ডে তারুণ্যের ভরসা মিজানুর রহমান

১০

চট্টগ্রাম বিভাগে বড় দায়িত্বে কক্সবাজারের ইসমাইল

১১

মোরেলগঞ্জে খাল পুনঃখনন উদ্বোধন, জাতীয় স্বার্থে আপোষ নয়: এমপি আব্দুল আলীম

১২

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে ফিরল

১৩

মহিলাদল নেত্রীর হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

১৪

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৫

কালিহাতীতে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত

১৬

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান: ১ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা

১৭

মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৮

জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর মিয়া

১৯

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

২০