এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি :
১৭ এপ্রিল ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাঠালিয়ায় ক্যাশলেস ভিশন বাস্তবায়নে ডিজিটাল ক্যাম্পেইন

বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস ভিশন-২০৩১’ বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক কাঠালিয়া উপ-শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয় শুক্রবার সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের সভাকক্ষে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম। পূবালী ব্যাংক কাঠালিয়া উপ-শাখার ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক ভান্ডারিয়া শাখার ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক মোঃ আঃ সালাম, আরজু আক্তার, হাসানুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দুই দিনব্যাপী এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত করা এবং তাদের মধ্যে ক্যাশলেস লেনদেনের প্রতি আগ্রহ সৃষ্টি করা। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে মোবাইল অ্যাপস ব্যবহার করে কীভাবে সহজে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যায়, সে বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসেই পূবালী ব্যাংকের অ্যাপ ব্যবহার করে নতুন অ্যাকাউন্ট খোলা, ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) ও এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিপ্ট) করা সম্ভব। এছাড়াও মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল পরিশোধ, কিস্তির টাকা জমা দেওয়াসহ বিভিন্ন সেবা দ্রুত ও নিরাপদে সম্পন্ন করা যায়। এসব সুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তবমুখী ধারণা দিতে বিশেষ সেশন আয়োজন করা হয়।

আরো পড়ুন...  হাতপাখার পক্ষে ভোট দিতে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ দ্রুত ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠার আহ্বান জানান এবং নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল পদ্ধতিতে অভ্যস্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি সচেতনতামূলক র‌্যালিও অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা অংশ নিয়ে ক্যাশলেস সমাজ গঠনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সরকারের ‘ক্যাশলেস ভিশন-২০৩১’ বাস্তবায়নে সহায়ক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

নাসিরনগরের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন

রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা, কৃষকের মুখে সোনালি স্বপ্ন

কালিয়াকৈর হাসপাতালের আরএমও ইতির অনুমতি ছাড়া বিদেশযাত্রা, রোগীদের দুর্ভোগ চরমে

কায়রোতে আন্তর্জাতিক সম্মেলন: পরিবার সুরক্ষায় বৈশ্বিক ঐক্যের আহ্বান, বিশেষ অতিথি বাংলাদেশের রাষ্ট্রদূত

নাসিরনগরের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

সাতসকালে ভূমিকম্প, ঢাকায় মৃদু কম্পন অনুভূত

বাগেরহাটে রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণের চেষ্টা ইমামের, অতঃপর…

বাগেরহাটে নারী উদ্যোক্তা উন্নয়নে এসবিএসি ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা

১০

পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

১১

কালিয়াকৈরে ঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি চরমে

১২

শ্যামনগরে আয় বাড়াতে গরু পালন প্রশিক্ষণ পেলেন ২৫ জন নারী-পুরুষ

১৩

সৌদিতে সড়ক দুর্ঘটনা: লাশ হয়ে ফিরছেন নোয়াখালীর প্রবাসী ফরহাদ

১৪

বরিশালে জলবায়ু সহনশীলতা প্রকল্পে অবহিতকরণ সভা

১৫

রামপালে দুর্নীতি অভিযোগে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

১৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৭

যশোরে জমি নিয়ে একের পর এক মামলা, বাদীপক্ষকে হয়রানির অভিযোগ

১৮

মায়ানমারে পাচারের পথে সিমেন্টবোঝাই বোট আটক, গ্রেফতার ১১

১৯

তেলের দাম জানতে গিয়ে পাটগ্রামে দুই সাংবাদিক হেনস্তার অভিযোগ

২০