এইচ এম নাসির উদ্দীন , ঝালকাঠি প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাঠালিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জামায়াতের অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতাকর্মীরা। সোমবার সকালে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। তিনি অভিযোগ করেন, ঝালকাঠি-১ আসনে জামায়াত প্রার্থী পরাজিত হওয়ার পর থেকে একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি ও নবনির্বাচিত সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, “নির্বাচনে পরাজয়ের ক্ষোভে জামায়াতের কিছু কর্মী-সমর্থক নিজেদের অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়ে তার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।”

বক্তব্যে আরও অভিযোগ করা হয়, অতীতেও স্থানীয় জামায়াত কর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়ে হয়রানি করার চেষ্টা করেছে। এতে অনেক নিরীহ কর্মীকে অযথা জিজ্ঞাসাবাদ ও চাপের মুখে পড়তে হয়েছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, নির্বাচন পরবর্তী পরিস্থিতিকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় রয়েছে। তারা শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। বিএনপি নেতৃবৃন্দ দাবি করেন, কাঠালিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তাদের দল কোনো ধরনের সহিংসতায় জড়িত নয়।

আরো পড়ুন...  জগন্নাথপুরে শত্রুতার জেরে অগ্নিসংযোগ

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ছগির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হাওলাদার, যুবদল নেতা মো. লিয়াকত আলী জমাদ্দার, ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কামরুজ্জামান এবং ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মো. অলিউল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিএনপি নেতারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনার সত্যতা উদঘাটন করা হোক। একই সঙ্গে তারা রাজনৈতিক সহনশীলতা বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সকল দলের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা বলেন, “আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হলে তা রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর হবে।”

উল্লেখ্য, ঝালকাঠি-১ আসনের নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০