শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরের ৫নং ওয়ার্ডে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে স্থানীয়রা

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডাইনকিনী ও হরতকীতলা আমতলা এলাকায় টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সড়ক, অলিগলি ও অসংখ্য বসতবাড়ি পানিতে তলিয়ে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও কারখানা শ্রমজীবীরা।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ৩টায় সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় পুরো এলাকা পানিতে ডুবে আছে। ফলে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা রাশেদা বেগম বলেন, সকালে কাজে যাওয়ার কথা থাকলেও ঘরে পানি ঢুকে পড়ায় বাইরে বের হওয়া সম্ভব হয়নি। ঘরের জিনিসপত্র রক্ষায় দিশেহারা অবস্থায় আছেন তিনি।

একই এলাকার বাসিন্দা রাসেল জানান, সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় প্রতি বর্ষাতেই এমন দুর্ভোগ পোহাতে হয়।

গৃহবধূ আফরিন আক্তার বলেন, বাড়ির উঠানসহ চারপাশ পানিতে তলিয়ে গেছে। শিশু ও বয়স্কদের নিয়ে তারা চরম দুর্ভোগে রয়েছেন। স্থায়ী সমাধানের দাবি জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর একই সমস্যা চললেও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় বর্ষা মৌসুমে এ দুর্ভোগ নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে ৫,২৬০ ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এলাকাবাসী দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

মঠবাড়িয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত

কালিয়াকৈরের ৫নং ওয়ার্ডে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে স্থানীয়রা

হাওরে নৌ-ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও নৌকা উদ্ধার

রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক—নরসিংদীতে উত্তেজনা

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার

হামলা-মামলার মধ্যেও রাজনীতিতে সক্রিয় ভেড়ামারা নেতা সোহাগ

রাজারহাটে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পাকুন্দিয়ায় হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি

১০

বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত

১১

শিক্ষার মানোন্নয়নে কলকলিয়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৭১৮ বোতল সিরাপ আটক

১৩

মামলা-কারাবরণ-হামলা পেরিয়ে রাজনীতিতে সক্রিয় সোহাগের পথচলা

১৪

ঘুষ বাণিজ্যের অভিযোগকে অপপ্রচার দাবি করে তেতুলিয়ায় সংবাদ সম্মেলন

১৫

অবহেলিত পাহাড়ি জনপদে মানবতার আলো ছড়াচ্ছেন লায়ন্স সাইফুদ্দিন জালালি

১৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্থান পরিদর্শনে উপাচার্য

১৭

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিল অনুষ্ঠিত

১৮

দুর্গম পাহাড়ি জনপদে বিশুদ্ধ পানির আলো, সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

১৯

এভারকেয়ারে এমপি পরিবারের পাশে দাঁড়ালেন অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার

২০