মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
৫ মে ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াচাপরায় পিএমকের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৪ শতাধিক রোগী পেল সেবা

কিশোরগঞ্জের কালিয়াচাপরায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকাল ১০টায় কালিয়াচাপড়া পুলের ঘাটে পিএমকে কার্যালয়ে আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন সংস্থাটির সহকারী পরিচালক সঞ্জয় কুমার বর্ধন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএমকের প্রোগ্রাম ইনচার্জ মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব বারৈ এবং পুলের ঘাট শাখার ব্যবস্থাপক মো. এমরান কবির খানসহ অন্যান্য কর্মকর্তারা।

ক্যাম্পে মেডিসিন, গাইনি, চক্ষু, চর্ম ও যৌন, শিশু এবং গর্ভবতী মায়েদের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে অংশ নেন ডা. আসিফুল আমিন, ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, ডা. সুজাউদ্দিন তালুকদার, ডা. ফেরদৌস জাহান, ডা. মফিজুর রহমান ও ডা. মো. জিয়াউল হাসানসহ একদল বিশেষজ্ঞ চিকিৎসক।

আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে প্রায় ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় এবং চক্ষু সমস্যায় ভোগা অনেককে বিনামূল্যে পাওয়ারের চশমা দেওয়া হয়।

স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী উল্লেখ করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  গাবুরায় ছাগল পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১০

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১১

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৩

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৪

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৫

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৬

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৭

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৮

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৯

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

২০