তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
১৬ মে ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ

সরকারি স্কুল ফিডিং কর্মসূচির মূল লক্ষ্য কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা হলেও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সেই উদ্যোগ এখন প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। শিক্ষার্থীদের মাঝে নিম্নমানের ও মানহীন খাদ্য বিতরণের অভিযোগে উদ্বেগ ছড়িয়ে পড়েছে অভিভাবক, শিক্ষক ও সচেতন মহলে। অভিযোগ উঠেছে, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএসটিআই অনুমোদনবিহীন বনরুটি, কালো খোসাযুক্ত নিম্নমানের কলা এবং সংরক্ষণে ত্রুটিপূর্ণ ডিম সরবরাহ করা হচ্ছে।

উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে সরেজমিন ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা বনরুটির গুণগত মান অত্যন্ত নিম্নমানের। অনেক রুটির খোসা কালচে ও দেখতে অস্বাভাবিক। একইভাবে বিতরণ করা কলার খোসাও কালো ও অতিপাকা অবস্থায় রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিছু কিছু বিদ্যালয়ে ডিমের মান নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষক ও অভিভাবকরা।

এ বিষয়ে নূর জাহান বেগম, মোঃ খায়রুল ইসলাম খান, মোঃ জামাল উদ্দিন এবং সুশীল চন্দ্র দাস খাদ্যের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, শিশুদের জন্য সরবরাহ করা খাবারের মান নিয়ে শুরু থেকেই নানা অভিযোগ পাওয়া যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান শিক্ষক বলেন, “শিক্ষার্থীদের জন্য যে খাবার দেওয়া হচ্ছে, তার মান নিয়ে আমাদের শুরু থেকেই আপত্তি রয়েছে। অনেক শিশু খাবারের গন্ধ ও মান দেখে খেতে অনীহা প্রকাশ করছে।”

আরো পড়ুন...  ক্লাসে গান না গাওয়ায় শিক্ষার্থীকে পিটালেন শিক্ষক, বাগেরহাটে তোলপাড়

আরেক শিক্ষক বলেন, “সরকারের একটি মহৎ উদ্যোগ যদি নিম্নমানের খাদ্য সরবরাহের কারণে বিতর্কিত হয়ে পড়ে, তাহলে পুরো কর্মসূচির উদ্দেশ্যই ব্যাহত হবে।”

এ বিষয়ে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শিবনাথ ভট্টাচার্য বলেন, “নিম্নমানের বা অপরিচ্ছন্ন খাবার শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সংরক্ষণে ত্রুটিপূর্ণ ডিম, নিম্নমানের বেকারি পণ্য কিংবা অতিপাকা ফল শিশুদের খাদ্যে বিষক্রিয়া, ডায়রিয়া, পেটের সমস্যা ও বিভিন্ন সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। দীর্ঘমেয়াদে এসব খাবার শিশুদের স্বাভাবিক শারীরিক বিকাশ ও পুষ্টির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”

স্থানীয়দের অভিযোগ, সরকারের পক্ষ থেকে শিশুদের পুষ্টিকর খাদ্য নিশ্চিতের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে নিম্নমানের খাবার সরবরাহ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা মনে করছেন, শিশুখাদ্যের মতো স্পর্শকাতর বিষয়ে দুর্নীতি ও অনিয়ম ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।

তবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, সরবরাহ করা বনরুটির বিএসটিআই অনুমোদন রয়েছে। যদিও পণ্যের মোড়কে সেই অনুমোদনের কোনো দৃশ্যমান প্রমাণ পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তারা বলেন, খাদ্যের মান নিয়ে যদি কোনো অনিয়ম প্রমাণিত হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন...  শিবগঞ্জে উন্নয়ন কর্মকাণ্ডে গতি, পিআইও মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

এদিকে সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে খাদ্যের গুণগত মান যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, সরকারের ইতিবাচক উদ্যোগকে সফল করতে হলে শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেতুলিয়ায় সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ

কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ

ব্রিটেনে মৌলভীবাজারের ৮ কাউন্সিলর

না ফেরার দেশে কারিনা কায়সার, চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

স্বামীকে হত্যা করে লাশ টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা, নারীর ভয়াবহ কাণ্ডে চাঞ্চল্য

সাতদিনেই প্রত্যাহার মৌলভীবাজার এসপি

পাঁচবিবিতে অপহরণ অভিযোগে সংবাদ সম্মেলন

পটিয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত ৪, মামলা

কুলিয়ারচরে বিশেষ অভিযানে গাঁজাসহ আটক ১

অশনি সংকেত ও সময়ের বার্তা

১০

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

শ্রীপুরে এমপি আরলীকে গণসংবর্ধনা

১২

বড়লেখা সীমান্তে দম্পতি আটক

১৩

টানা ১২ বছর শ্রেষ্ঠ শিক্ষক, নাসিরনগরে অনন্য নজির গড়লেন পলাশ মজুমদার

১৪

সীমান্তে বিশেষ অভিযান: উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার বড়লেখায়

১৫

কোরবানির শিক্ষা আত্মত্যাগ ও তাকওয়ার অনন্য দৃষ্টান্ত

১৬

ক্যান্সারের সঙ্গে মৃত্যুপণ লড়াই, বাঁচতে সবার সহায়তা চান মাছ বিক্রেতা আব্দুর রহমান

১৭

শ্রীপুরে খামারিদের আধুনিক প্রশিক্ষণ, দুধ উৎপাদন বাড়াতে ব্র্যাকের উদ্যোগ

১৮

১৯ বছরের প্রবাস জীবনের সঞ্চয় গায়েব, স্ত্রী এখন অন্যের ঘরে

১৯

মোরেলগঞ্জে বিবাদমান জমিতে তোলা ঘর ভেঙ্গে ফেলার ঘটনায় লুট ও অগ্নিসংযোগের অভিযোগ

২০