খুবি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘নৈয়ায়িক ফ্রেশার্স লীগ ২০২৬’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুবিতে "নৈয়ায়িক ফ্রেশার্স লীগ ২০২৬" বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের (২৬ ব্যাচ) অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘নৈয়ায়িক ফ্রেশার্স লীগ ২০২৬’ বিতর্ক প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা নবীন শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ ও বিশ্লেষণধর্মী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। তিনি নবীন বিতার্কিকদের মেধা ও প্রাণচাঞ্চল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনের আলোকবর্তিকা হিসেবে ‘নৈয়ায়িক’ দীর্ঘকাল ধরে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও নতুন মেধাবী বিতার্কিকদের সন্ধানে তাদের এই ‘ফ্রেশার্স লীগ’ আয়োজন অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়।

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, সুস্থ ধারার বিতর্ক চর্চা একজন শিক্ষার্থীর চিন্তার জগতকে প্রসারিত করে এবং তাকে একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে। এই নবীন বিতার্কিকরাই হবে আমাদের আগামীর সম্পদ। এই তরুণ তুর্কিদের হাত ধরেই ‘নৈয়ায়িক’ আবারও জাতীয় পর্যায়ের মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য চ্যাম্পিয়ন ট্রফি বয়ে আনবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘নৈয়ায়িক ফ্রেশার্স লীগ ২০২৬’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চ্যাম্পিয়ন দল | ছবি: সংগৃহীত

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন ২৬ ব্যাচের সাবরিনা জাহান (ইকোনমিক্স), রাফিয়া রশিদ (সোসিওলজি) এবং নাঈমুল (এইচআরএম)।

আরো পড়ুন...  খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু আজ ২৫ জানুয়ারি
খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘নৈয়ায়িক ফ্রেশার্স লীগ ২০২৬’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রানারআপ দল | ছবি: সংগৃহীত

রানার-আপ দল ২৬ ব্যাচের রাইশি হালদার প্রিথা (এগ্রোটেকনোলজি), রুমাইয়া হোসেন জারিয়া (বাংলা) এবং নন্দ গোপাল (ইংরেজি) সমন্বয়ে গঠিত দল।

অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আইন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ও ডিসিপ্লিন প্রধান পুনম চক্রবর্তী, ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ও ডিসিপ্লিন প্রধান সারা মোনামি হোসেন এবং ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক আফসানা কবির প্রীতি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নৈয়ায়িক’-এর সভাপতি নওরিন হক, সাবেক সাধারণ সম্পাদক খালিদ আহমেদ এবং সাবেক সহ-সভাপতি মো. রাফিদ তাহিয়াতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘নৈয়ায়িক ফ্রেশার্স লীগ ২০২৬’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে হতদরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতরণ

জগন্নাথপুরে রাস্তা বন্ধের অভিযোগ ‘মিথ্যা’—ভূমির মালিকের দাবি

ইউরোপে ‘Bangladeshi Solidarity Europe Zone’-এর সভাপতি নির্বাচিত ফজলে রাব্বী

সু-সন্তান গড়তে হাফিজ মাছুম আহমদের ১০ নির্দেশনা

ভেড়ামারা স্বাস্থ্যকেন্দ্রে অনিয়মের অভিযোগে চাঞ্চল্য, শোকজ ২ কনসালটেন্ট

বিদ্যুৎহীন স্কুলে তীব্র গরমে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী অসুস্থ, আতঙ্কে পড়াশোনা ব্যাহত

নদীর ঘাটে লুকানো ১৫ ব্যারেল তেল উদ্ধার

২৪ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক, স্বস্তি ফিরল জনজীবনে

টিকাদানে লক্ষ্যপূরণের পথে চাঁপাইনবাবগঞ্জ, তবুও বাড়ছে হামের রোগী

১০

ক্লাসে গান না গাওয়ায় শিক্ষার্থীকে পিটালেন শিক্ষক, বাগেরহাটে তোলপাড়

১১

দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির প্রস্তুতি সভা

১২

খুবিতে ক্যারিয়ার ক্লাবের ব্যতিক্রমী ‘ট্রেজার হান্ট’, অংশ নেয় ৭০+ দল

১৩

কালিহাতীতে ওসি তৌফিক আজমের নাগরিক সেবামুখী কার্যক্রমে সন্তুষ্ট বাসিন্দারা

১৪

খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি পরীক্ষা: শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের মানবিক উদ্যোগ

১৫

মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ

১৬

জাগো রংপুরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বদরগঞ্জে আলোচনা সভা

১৭

নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসহ দুই কারবারি গ্রেফতার

১৮

জামায়াতের মনোনয়ন ঘিরে বিতর্ক: তৃণমূলের মত উপেক্ষার অভিযোগ

১৯

নোয়াখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা : ট্রাকের ধাক্কায় ঝরল ২ প্রাণ

২০