নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গলাচিপায় ঘরহারা দুই পরিবার, খোলা আকাশের নিচে মানবেতর জীবন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামে হৃদয়বিদারক এক মানবিক চিত্র ফুটে উঠেছে। প্রাকৃতিক দুর্যোগে বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন দুইটি অসহায় পরিবার।

গোলখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোসা. চাম্পা বেগম জানান, গত চৈত্র মাসের আকস্মিক ঝড়ে তার সরকারি আবাসন ঘরের টিনের চাল উড়ে যায়। এরপর থেকে দুই শিশু সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচেই দিন কাটছে তার।

তিনি বলেন, “বৃষ্টি এলে ভিজে যাই, রোদে পুড়ে যাই। সন্তানদের নিয়ে কীভাবে বেঁচে আছি—তা শুধু আল্লাহই জানেন। রাতে ঘুমানোরও জায়গা নেই, সবসময় ভয় নিয়ে থাকতে হয়।

একইভাবে অসহায় অবস্থায় রয়েছেন নলুয়াভাগি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমেনা বেগম (৫৫)। সাম্প্রতিক বন্যায় তার বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। বর্তমানে তিনিও খোলা আকাশের নিচে দিনযাপন করছেন।

আমেনা বেগম বলেন, “আমি খুব গরিব মানুষ। একটা ঘর আর কিছু টিন পেলে অন্তত বাঁচতে পারতাম। এখন বৃষ্টি-রোদ সব সহ্য করতে হয়।

স্থানীয়দের দাবি, এই দুই পরিবার দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। দুর্যোগের পর তাদের পাশে দাঁড়ানোর মতো তেমন কেউ এগিয়ে আসেনি।

আরো পড়ুন...  শ্যামনগরে এমপি নজরুলকে সংবর্ধনা

এ বিষয়ে গোলখালী ইউনিয়নের প্যানেল-১ চেয়ারম্যান আকন মো. আবু সাইদ বলেন, “তাদের বিষয়ে আমরা অবগত হয়েছি। সহায়তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভুক্তভোগীরা লিখিত আবেদন করলে সরকারি বরাদ্দ অনুযায়ী সহায়তা দেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত উদ্যোগ নিয়ে এই দুই পরিবারকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হবে। একটি ছোট্ট ঘরের আশায় প্রতিদিন অপেক্ষায় রয়েছেন চাম্পা ও আমেনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার, ডিবির অভিযান

ধ্বংসের দ্বারপ্রান্তে মঠবাড়িয়ার শেরেবাংলা পাঠাগার, হারাতে বসেছে জ্ঞানচর্চার ঐতিহ্য

মাগুরায় অবৈধ ক্লিনিক মালিক সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা, প্রশাসনের নজরদারি দাবি

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি

রামপালে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ দাবিতে গিলাতলা বাজারে মানববন্ধন

সেনবাগে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ৭২ শিক্ষার্থী অনুপস্থিত

পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, ‘সিলিন্ডার বিস্ফোরণ’ বলে ধামাচাপার চেষ্টা—স্বামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: হেরোইন ও ৮ লাখ টাকাসহ আটক ২

ভেড়ামারায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ১৯

যশোরে ব্র্যাক একাডেমির বর্ণাঢ্য বৈশাখ উৎসব

১০

বদরগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুর, গাছ কাটার অভিযোগ

১১

গলাচিপায় ঘরহারা দুই পরিবার, খোলা আকাশের নিচে মানবেতর জীবন

১২

সেনবাগে গোল্ডকাপের উদ্বোধন

১৩

পাতি নেতৃত্বে ক্ষোভ তৃণমূলে

১৪

খাগড়াছড়িতে পাহাড় কাটায় দণ্ড

১৫

গলাচিপায় জেলেদের খাদ্য সহায়তা

১৬

সেতু আছে, সড়ক নেই: ভোগান্তি

১৭

মোরেলগঞ্জে স্বর্ণালংকার-টাকাসহ স্কুলছাত্রী ‘অপহরণ’ অভিযোগে তোলপাড়

১৮

মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন সভা

১৯

মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

২০