চট্টগ্রাম প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে নিম্নমানের ও অননুমোদিত বীজ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৩৫ হাজার টাকার বীজ জব্দ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) উপজেলার দোহাজারী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, কৃষকদের কাছে নিম্নমানের ও অনুমোদনবিহীন বীজ বিক্রির অভিযোগের ভিত্তিতে বাজারের বিভিন্ন বীজ বিক্রয় কেন্দ্র পরিদর্শন করা হয়। এ সময় একটি প্রতিষ্ঠানে অননুমোদিত ও নিম্নমানের বীজ বিক্রির সত্যতা পাওয়া গেলে বীজ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি ওই প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের বীজ জব্দ করা হয়, যা কৃষি আইনের বিধান অনুযায়ী সংরক্ষণ ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ রহমান এবং জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষকের উৎপাদন নির্ভর করে মানসম্মত বীজের ওপর। নিম্নমানের বা ভেজাল বীজ কৃষকের স্বপ্ন ও বিনিয়োগকে ঝুঁকির মুখে ফেলে দেয়। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় অননুমোদিত বীজ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন...  গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল আবু কালামের

উপজেলা প্রশাসন কৃষকদের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মানসম্মত বীজ ক্রয়ের পরামর্শ দিয়েছে এবং বীজ সংক্রান্ত কোনো অনিয়ম চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০