কুমিল্লা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুরি করতে গিয়ে খাটের নিচে ঘুমিয়ে পড়লেন চোর, ফজরের সময় প্রকাশ্যে ধরা

ঘুমন্ত অবস্থায় চোরের হাত খাটের বাইরে। ছবি : সংগৃহীত
ঘুমন্ত অবস্থায় চোরের হাত খাটের বাইরে। ছবি : সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে এক ব্যতিক্রমী ও আলোচিত ঘটনায় চুরি করতে গিয়ে ঘরের ভেতরেই খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েছেন এক চোর। ভোরে ফজরের নামাজ পড়তে উঠে গৃহকর্ত্রী খাটের বাইরে একটি হাত দেখতে পেয়ে বিষয়টি টের পান। পরে খাটের নিচে তাকিয়ে চোরকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান তিনি।

ঘটনাটি ঘটে সোমবার (২৭ এপ্রিল) ভোরে দাউদকান্দি উপজেলার গৌরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পেন্নাই গ্রামের বারেক কন্ট্রাক্টরের বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রান্নাঘরের জানালার ফ্যান কেটে ঘরে প্রবেশ করেন ওই ব্যক্তি। তখন ঘরের বাসিন্দা এক নারী তার দুই সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভেতরে প্রবেশ করে চোর প্রথমে লোকজন জেগে আছে বুঝতে পেরে খাটের নিচে লুকিয়ে পড়েন। পরে সেখানেই ঘুমিয়ে পড়েন তিনি।

ভোরে ফজরের নামাজের সময় গৃহকর্ত্রী খাটের পাশে একটি হাত দেখতে পান। সন্দেহ হলে তিনি চিৎকার করেন। প্রতিবেশীরা এগিয়ে এসে খাটের নিচে ঘুমন্ত অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পান। পরে তাকে টেনে বের করে আটক করা হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

আরো পড়ুন...  নলডাঙ্গায় আদালতের রায় অমান্য করে ঘর দখলের অভিযোগ

স্থানীয়রা জানান, আটক ব্যক্তি সোহেল নামের একজন চোর, যিনি পাশের এলাকার বাসিন্দা। ইউপি সদস্য রকিব উদ্দিন বলেন, তিনি নেশাগ্রস্ত অবস্থায় চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করেন এবং পরে খাটের নিচে ঘুমিয়ে পড়েন। তার বিরুদ্ধে এর আগেও চুরির অভিযোগ রয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি এম আব্দুল বারী বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০