বাগেরহাট প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া রেহানার পাশে প্রতিমন্ত্রী, পেলেন ঘর-খাদ্য ও অর্থ সহায়তা

ঘরভাড়া দেওয়ার টাকা জোগাড় করতে নিজের মাথার চুল বিক্রি করতে বাধ্য হওয়া বাগেরহাটের রামপালের অসহায় নারী রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। তার জন্য সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের ব্যবস্থা, খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেলে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌস এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) অপু রায়হানসহ স্থানীয় নেতাকর্মীরা রেহানার হাতে এসব সহায়তা তুলে দেন।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌস জানান, প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় রেহানা ও তার দুই সন্তানের জন্য তাৎক্ষণিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে তাকে সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি রেহানার মানবেতর জীবনযাপনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজরে আসে। সংবাদে উঠে আসে, দুই সন্তানকে নিয়ে থাকার মতো নিরাপদ ঘর না থাকায় ঘরভাড়ার টাকা জোগাড় করতে নিজের মাথার চুল বিক্রি করতে বাধ্য হন তিনি।

৩০ বছর বয়সী রেহানা খাতুন রামপাল উপজেলার সন্তোষপুর এলাকায় খুলনা-মোংলা রেললাইনের পাশে চার বছরের ছেলে রোহান ও তিন বছরের মেয়ে আলোমতিকে নিয়ে বসবাস করছিলেন। স্থানীয়দের সহায়তায় বাঁশের খুঁটি দিয়ে একটি ঘরের কাঠামো তৈরি করা হলেও টিনের ছাউনি ও বেড়া দেওয়ার সামর্থ্য ছিল না তার। ফলে রোদ-বৃষ্টি উপেক্ষা করেই সন্তানদের নিয়ে দিন কাটাতে হচ্ছিল তাকে।

আরো পড়ুন...  মাদক-জুয়া নির্মূলে ঐক্য চান এমপি আব্দুল আলিম

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে একটি ভাড়া করা ঝুপড়ি ঘরে দুই সন্তানকে নিয়ে থাকতেন রেহানা। কয়েক মাসের ভাড়া পরিশোধ করতে না পারায় সেই ঘরও ছেড়ে দিতে হয়। পরে কখনো অন্যের বাড়িতে, আবার কখনো রেললাইনের পাশে খোলা জায়গায় সন্তানদের নিয়ে রাত কাটাতে হয়েছে তাকে।

ঘরভাড়া পরিশোধের জন্য একপর্যায়ে নিজের মাথার চুল এক হাজার টাকায় বিক্রি করতে বাধ্য হন রেহানা। তার এই দুর্দশার খবর প্রকাশের পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

রোববার রেহানার পরিবারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক মাসের প্রয়োজনীয় শুকনা খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েক মাসের খাদ্য ও নগদ অর্থ সহায়তার পাশাপাশি তাকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

রেহানা জানান, তার স্বামী জাফর আলী মাদকাসক্ত। মাদক কেনার টাকা না পেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। অনেক সময় ভিক্ষা করে কিংবা মানুষের কাছ থেকে সহায়তা হিসেবে পাওয়া টাকাও তার স্বামী নিয়ে যান বলে জানান রেহানা।

কান্নাজড়িত কণ্ঠে রেহানা বলেন, “দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট সহ্য করি। ঘর নেই, খাবারও নেই। মানুষের বাড়ি বাড়ি গিয়ে চেয়ে যা পাই, তা দিয়েই সন্তানদের মুখে খাবার তুলে দিই। শেষ পর্যন্ত ঘরের ভাড়া দিতে নিজের চুলও বিক্রি করতে হয়েছে। আমার আর কিছু চাওয়ার নেই—সন্তান দুটোকে নিয়ে একটু নিরাপদে থাকতে চাই।”

আরো পড়ুন...  ভারী বৃষ্টিতে হাতিয়ায় বোরো ধানের ব্যাপক ক্ষতি, পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌস বলেন, তাৎক্ষণিক সহায়তায় রেহানা ও তার দুই সন্তান কিছুটা স্বস্তি পেয়েছেন। তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিরাপদ আবাসন, নিয়মিত আয়ের ব্যবস্থা এবং দুই শিশুর শিক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে স্থায়ী উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়রা জানান, রেহানার পরিবারের জন্য শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, দীর্ঘমেয়াদে একটি স্থায়ী আয়ের ব্যবস্থা করা জরুরি। একই সঙ্গে তার দুই সন্তানের নিরাপদ বেড়ে ওঠা ও পড়াশোনা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন।

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়ার মতো কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাওয়া রেহানার জীবনে প্রশাসনের এই উদ্যোগ কিছুটা স্বস্তি এনে দিয়েছে। এখন নিরাপদ একটি ঘর ও স্থায়ী কর্মসংস্থানের সুযোগ পেলে দুই সন্তানকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে পারবেন বলে আশাবাদী তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া রেহানার পাশে প্রতিমন্ত্রী, পেলেন ঘর-খাদ্য ও অর্থ সহায়তা

১০০ টাকায় গরুর মাংস বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

১০

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

১১

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

১২

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

১৩

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

১৪

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

১৫

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

১৬

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

১৭

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১৮

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১৯

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২০