নিজস্ব প্রতিবেদক
৪ অগাস্ট ২০২৬, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রীকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন প্রধান শিক্ষক

বিদ্যালয়টির টিনের প্রাচীর দেওয়া ঘরগুলোতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে আলফা কিন্ডারগার্টেন নামে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিদ্যালয়টি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের অভিযোগ, সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভান্ডারপুরে আলফা কিন্ডারগার্টেন স্কুল শুরু হয় ৮টার দিকে। কিন্তু বৃষ্টির কারণে শুরুতেই শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। এ সময় এক ছাত্রীকে একা পেয়ে প্রধান শিক্ষক শফিউল আলম দিপু জড়িয়ে ধরে অশ্লীল আচরণ করেন। মেয়েটি বুঝতে পেরে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়।

পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে পরিবারকে জানালে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। অভিযুক্ত শিক্ষক গা ঢাকা দেন। মঙ্গলবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে জড়ো হন অভিভাবক ও বিক্ষুব্ধ স্থানীয়রা। এক পর্যায়ে বিদ্যালয়টির টিনের ঘরগুলোতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা জানান, “ঘটনাটি জানার পর হতবাক হয়েছি। প্রধান শিক্ষক এ ধরনের আচরণ করতে পারে তা ধারণাই করা যায় না। আমাদের মেয়েরা তাহলে নিরাপদ কোন জায়গায়?”

আরো পড়ুন...  নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

ঘটনার প্রতিবাদে স্থানীয় ভান্ডারপুর বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ও বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন। যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন জানান, অভিযুক্ত ওই শিক্ষক নিজেই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা। নিজের খেয়ালখুশি মতোই করেন সবকিছু। এর আগেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী-সংক্রান্ত ঘটনার অভিযোগ উঠেছিল। তিনি দাবি করেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার।

অভিযুক্ত শিক্ষক শফিউল আলম দিপুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, “অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনী খতিয়ে দেখছে। যথাযথ প্রমাণ সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ আগস্ট ২০২৪ বা ৩৫ জুলাই—যে স্মৃতি কোনো দিন ভোলার নয়

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও এডহক কমিটির পরিচিতি

মহিপুরে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

কুড়িগ্রামে তিন সপ্তাহ ধরে বন্ধ স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণ

পথরোধ করে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, বিচার চেয়ে থানায় পরিবার

১০

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

১১

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১২

ছাত্রীকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন প্রধান শিক্ষক

১৩

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

১৪

আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে: আজহারী

১৫

পঞ্চগড়ে নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

১৬

ঝালকাঠিতে জিও-এনজিও সমন্বয় জোরদারে এডাবের সেমিনার

১৭

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল নিয়ে বিশ্বনাথ থানার ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

২০