পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
১৮ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক

মাত্র পাঁচ বছর বয়সেই ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করলো ম্যারাডোনা সরদার নামের এক শিশু। বাবার হাত ধরেই বিনোদন অঙ্গনে পা রাখা এই ক্ষুদে অভিনয়শিল্পীকে ঘিরে ইতোমধ্যে শ্যামনগরসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের বাসিন্দা ম্যারাডোনা সরদার। তিনি দেশের পরিচিত লেখক ও নাট্যনির্মাতা মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাসের একমাত্র সন্তান। অভিনয় জগতে বাবার অনুপ্রেরণা ও তত্ত্বাবধানেই তার পথচলা শুরু হয়েছে। সম্প্রতি একটি বিশেষ নাটকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছোটপর্দায় অভিষেক হয়েছে এই শিশুশিল্পীর।

নাট্যনির্মাতা মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস জানান, অভিনয়ের সঙ্গে ম্যারাডোনার পরিচয় আজকের নয়। মাত্র এক বছর বয়সেই ‘গ্যাংস্টার’ নামের একটি নাটকে তাকে ক্যামেরার সামনে আনা হয়েছিল। যদিও তখন তার কোনো সংলাপ ছিল না, শুধুমাত্র একটি দৃশ্যে উপস্থিত ছিল সে। তবে এবারই প্রথমবারের মতো সংলাপভিত্তিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

তিনি বলেন, “ম্যারাডোনা নতুন হলেও ক্যামেরার সামনে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল। খুব মনোযোগ দিয়ে কাজ করেছে এবং চরিত্রটি বোঝার চেষ্টা করেছে। আমি বিশ্বাস করি, দর্শক তার অভিনয় পছন্দ করবেন। সবার ভালোবাসা ও উৎসাহ পেলে সে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারবে।”

আরো পড়ুন...  সুন্দরবনে দস্যু আতঙ্কে জেলে জিম্মি, উদ্বেগ বাড়ছে

জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে এসএ টিভিতে প্রচারিতব্য সাত পর্বের একটি বিশেষ নাটকে ম্যারাডোনাকে দেখা যাবে ‘শুভ’ চরিত্রে। নাটকে তিনি অভিনেতা সঞ্জয় রাজ ও অভিনেত্রী নওসীন নাহারের সন্তানের ভূমিকায় অভিনয় করেছেন। পারিবারিক গল্পনির্ভর এ নাটকটি পরিচালনা করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস এবং রচনা করেছেন মমর রুবেল। নাটকটি প্রযোজনা করেছে অরোরা অ্যাড মিডিয়া।

নাটকটিতে আরও অভিনয় করেছেন দেশের জনপ্রিয় ও গুণী শিল্পীরা। তাদের মধ্যে রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সঞ্জয় রাজ, তামিম খন্দকার, গোলাম ফরিদা ছন্দা, নওসীন নাহার, মিষ্টি ঘোষ, মাসুম বাসার, রেবেকা রউফ, আমিন আজাদ, রিমু রোজা খন্দকার বিশ্বজিৎ ও মাহমুদ খান।

নাট্যসংশ্লিষ্টরা জানান, শৈশব থেকেই ম্যারাডোনার মধ্যে অভিনয়ের প্রতি আগ্রহ লক্ষ্য করা গেছে। ক্যামেরার সামনে তার স্বাভাবিক উপস্থিতি ও অভিব্যক্তি নির্মাতাদেরও মুগ্ধ করেছে। ফলে খুব অল্প বয়সেই তার অভিনয়জীবনের সম্ভাবনাময় সূচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও শুভানুধ্যায়ীরাও ম্যারাডোনার এই নতুন যাত্রাকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, সঠিক দিকনির্দেশনা ও চর্চার মাধ্যমে ভবিষ্যতে সে দেশের বিনোদন অঙ্গনে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১০

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১১

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১২

তালামীয বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি নূরুল, সম্পাদক নাজিম নির্বাচিত

১৩

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

১৪

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

১৫

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপির মানববন্ধন: মাদক, জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবি

১৬

ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকার পাঁচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৭

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

১৮

দারিয়াপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন মো. আব্দুস সবুর

১৯

মাগুরায় অতিরিক্ত দামে সার বিক্রি: ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

২০