এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি:
১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক সাহার ওপর হামলার অভিযোগ

ঝালকাঠিতে জন্মাষ্টমি উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঝালকাঠি প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সাংবাদিক অলোক সাহার ওপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের আখড়াবাড়ি মন্দিরে এ ঘটনা ঘটে। পরে আহত অলোক সাহাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জন্মাষ্টমি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা চলাকালে হঠাৎ অলোক সাহার ওপর হামলার ঘটনা ঘটে। সভা পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় চন্দন পোদ্দার ও বিষ্ণু চন্দ্র ধর তার ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেন অলোক সাহা।

অলোক সাহার দাবি, হামলার আগে কোনো ধরনের পূর্ববিরোধ বা বাকবিতণ্ডা হয়নি। তিনি সভা পরিচালনার দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ করেই তার ওপর হামলা চালানো হয়।

ঘটনার নিন্দা জানিয়েছেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার। তিনি বলেন, এর আগেও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে অলোক সাহাকে হুমকি দেওয়া হয়েছিল। তার অভিযোগ, পূর্বপরিকল্পনার অংশ হিসেবেই এ হামলা হয়ে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

আরো পড়ুন...  কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষের অভিযোগ

তবে অলোক সাহার ওপর হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত চন্দন পোদ্দার ও বিষ্ণু চন্দ্র ধরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মদিনে কালিয়াকৈরে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক সাহার ওপর হামলার অভিযোগ

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অবশেষে কর্মস্থল থেকে অবমুক্ত কুলিয়ারচরের ভূমি কর্মকর্তা নাছিমা

কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

তারেক রহমানের আগমন ঘিরে কিশোরগঞ্জে আনন্দ মিছিল

পটিয়ায় বদর আউলিয়া ইবতেদায়ী মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি

চন্দনাইশে সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মোংলায় পুলিশের বিশেষ সতর্কতা

১০

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

১১

তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে

১২

কালিয়াকৈরে অবৈধ অটোরিকশা চার্জে বাড়ছে বিদ্যুৎ সংকট

১৩

হিলিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে আটক ৪৫২

১৪

দুর্যোগ-দুর্ভোগ পেরিয়ে প্রত্যন্ত স্কুলে পৌঁছে যাচ্ছে শিশুদের পুষ্টিকর টিফিন

১৫

বকেয়া বিদ্যুৎ বিল, দেড় মাস ধরে অন্ধকারে শ্রীপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র

১৬

স্থানীয় সরকারের সব নির্বাচন চলতি বছরেই: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী

১৭

কালিয়াকৈরে গ্যাস সংকটে দীর্ঘ লাইন, ৬০-১৬০ টাকার গ্যাস পেতে ৫-৬ ঘণ্টা অপেক্ষা

১৮

নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

২০