ঝালকাঠি প্রতিনিধি:
৩০ জুলাই ২০২৬, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, মানববন্ধন

ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সেওতা–মানপাশা সড়কের প্রায় তিন কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় দুই বছর আগে সড়কটির সংস্কারকাজ শুরু হলেও ঠিকাদারের মৃত্যুর পর দেড় বছর ধরে কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের চালকদের।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে সড়কটির সংস্কারকাজ দ্রুত পুনরায় শুরুর দাবিতে স্থানীয় নাগরিক, শিক্ষার্থী, অভিভাবক ও যানবাহন চালকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বন্ধ থাকা কাজ দ্রুত পুনরায় শুরু করে জনদুর্ভোগ নিরসনের আহ্বান জানানো হয়।

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, সেওতা–মানপাশা সড়কটি নলছিটির মানপাশা এলাকার সঙ্গে বাকেরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করেছে। এছাড়া অন্তত তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন এ সড়ক ব্যবহার করে বিদ্যালয়ে যাতায়াত করে।

তিনি আরও বলেন, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অনেক সময় যানবাহন উল্টে গিয়ে যাত্রী ও পথচারীরা আহত হচ্ছেন। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারকাজ বন্ধ থাকায় এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

আরো পড়ুন...  ফেক আইডিতে সাংবাদিক সুজনকে নিয়ে অপপ্রচার, থানায় জিডি; ক্ষোভে ফুঁসছেন সংবাদকর্মীরা

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে সংস্কারকাজ বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। দ্রুত কাজ পুনরায় শুরু না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে নলছিটি উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. মঈনুল আযম বলেন, “কাজটি ঠিকাদার মো. নাসিম আকন শুরু করেছিলেন। কাজ শুরুর পর তিনি মারা যাওয়ায় প্রকল্পটির কাজ বন্ধ হয়ে যায়। আমরা দ্রুত সমস্যার সমাধান করে কাজটি পুনরায় চালুর চেষ্টা করছি।”

এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থে গুরুত্বপূর্ণ সেওতা–মানপাশা সড়কের সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবুরায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গঠনে অভিজ্ঞতা

ফুলবাড়ী বিজিবির অভিযানে ১ লাখ ৪২ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ

পরিবারকে জিম্মি করে টাকা-স্বর্ণ লুট

ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, মানববন্ধন

আলম শাহ মসজিদের জায়গায় আদালতের নিষেধাজ্ঞা

সরকারি বীজ অবৈধ বিক্রি, কারাদণ্ড

সংবাদ প্রকাশের পরও কুলিয়ারচরে ফের সরকারি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ২২৬ অবৈধ জাল ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

ভিমরুলী ভাসমান বাজারে ডিজে-সাউন্ড বন্ধে প্রশাসনের অভিযান

১০

মোরেলগঞ্জে সম্প্রীতির সমাবেশ

১১

সুন্দরবন রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ জরুরি

১২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটক ২

১৩

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে রঙিন মাগুরা, দেয়ালজুড়ে শিক্ষার্থীদের গ্রাফিতি

১৪

কন্যাশিশুর অধিকার সুরক্ষায় ঝালকাঠিতে সচেতনতামূলক সভা

১৫

প্রভাতের ফুলবনে: সুবাসে লেখা জীবনের নীরব দর্শন

১৬

মোরেলগঞ্জে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

১৭

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার

১৮

শিরোনাম: প্রবাসে তিন ছেলে, ঘরে একা বৃদ্ধ—চার দিন পর মিলল চন্দনাইশের আবদুর রহমানের মরদেহ

১৯

ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড

২০