তারেক রহমানের কিশোরগঞ্জে আগমন উপলক্ষে ‘মা মাটি ডাকছে, প্রধানমন্ত্রী আসছে’ স্লোগানে আনন্দ মিছিল করেছেন জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়। পরে শহরের গুরাঙ্গ বাজার মোড়, কালীবাড়ি মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন স্টেডিয়াম এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ‘মা মাটি ডাকছে, প্রধানমন্ত্রী আসছে’ স্লোগানে মিছিলের পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের কিশোরগঞ্জে আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তাকে স্বাগত জানাতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
পরে শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ মিছিলটি শেষ হয়।
মন্তব্য করুন