কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৩ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ জুলাই) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) একাধিক অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, ফুলবাড়ী ব্যাটালিয়নের আওতাধীন দাইনুর বিওপি, সুন্দরা বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প এবং তপসী স্থায়ী পোস্ট পৃথকভাবে চারটি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৩০টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৬৬১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ফুলবাড়ী ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের কার্যক্রমও অব্যাহত রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবির এ তৎপরতাকে স্থানীয়রা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  টানা ১২ বছর শ্রেষ্ঠ শিক্ষক, নাসিরনগরে অনন্য নজির গড়লেন পলাশ মজুমদার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্ত্রীকে নিয়ে যুবক উধাও, ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা স্বামীর

‘দুই-এক দিন পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল?’—শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন

চন্দনাইশে বন্যার পানিতে ভেসে গেল ১৮ পুকুরের মাছ, চাষির ৭০ লাখ টাকার ক্ষতির দাবি

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ কারেন্ট জাল ও অননুমোদিত বীজ বিক্রির দায়ে জরিমানা

পরকীয়ার জেরে স্বামী হত্যা: ২০ বছর পর স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

তেতুলিয়ায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন

বদরগঞ্জে চার ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

১০

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

১১

মোরেলগঞ্জে শিক্ষা ও সামাজিক সমস্যা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

১২

অনলাইন জুয়ার দেনার চাপে দেবীগঞ্জে যুবকের আত্মহত্যা

১৩

রাজাপুরে আন্ত ধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান

১৪

মা ও শিশুর নিরাপত্তাই প্রথম: কখন সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন, কখন জরুরি?

১৫

মিয়ানমারে পাচারের আগে বিপুল সিমেন্ট-সার জব্দ, ৩ কার্গো বোটসহ আটক ২২

১৬

পূর্বধলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ১০১ শয্যার হাসপাতাল ঘোষণায় কৃতজ্ঞতা এমপি মানসুরার

১৭

মোরেলগঞ্জে জেলের জালে ধরা পড়ল ৯ ফুট লম্বা অজগর, দেখতে উৎসুক জনতার ভিড়

১৮

জুয়েল হত্যার প্রতিবাদে উত্তাল কুলিয়ারচরের লক্ষ্মীপুর, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ

১৯

মোরেলগঞ্জে নকল সিগারেট তৈরির মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

২০