উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
৩০ জুন ২০২৬, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে হারানো ২৬টি মোবাইল ও প্রতারণায় খোয়া যাওয়া টাকা উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

নড়াইলে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৫১ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সকালে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত ২৬টি বিভিন্ন মডেলের স্মার্টফোন ও ৫১ হাজার টাকা ভুক্তভোগীদের হাতে তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের সার্বিক দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার চারটি থানার বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার ঘটনায় খোয়া যাওয়া অর্থ উদ্ধারে অভিযান পরিচালনা করে। এ কার্যক্রমে এসআই (নিরস্ত্র) রাজেশ কুমার দাশ, এসআই (নিরস্ত্র) মো. রাকিবুল হাসানসহ সিসিআইসি সদস্যরা অংশ নেন।

এর ধারাবাহিকতায় গত মে মাসে হারানো ২৬টি মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৫১ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারকৃত মোবাইল ও টাকা ফিরে পেয়ে ভুক্তভোগীরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, হারানো মোবাইল ও টাকা ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন। জেলা পুলিশের আন্তরিকতা ও দক্ষতায় সেগুলো ফিরে পেয়ে তারা কৃতজ্ঞ।

আরো পড়ুন...  নলডাঙ্গায় জমে উঠেছে ঈদের বাজার

ভুক্তভোগীরা আরও বলেন, মোবাইল বা অর্থ হারানোর পর তারা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরবর্তীতে পুলিশের উদ্যোগে তাদের হারানো সম্পদ উদ্ধার করা হয়।

অনুষ্ঠানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, সিসিআইসির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেকসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

পঞ্চগড়ে তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বিদ্যুৎ লোডশেডিং বন্ধের দাবিতে হোসেনপুরে মোমবাতি প্রজ্বলন করে নীরব প্রতিবাদ

নড়াইলে হারানো ২৬টি মোবাইল ও প্রতারণায় খোয়া যাওয়া টাকা উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা পড়ুয়া ১০ বছরের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন

পটিয়ায় হাইওয়ে পুলিশের হাতে চোরচক্রের সদস্য আটক, জব্দ সিএনজি

বিশ্ব সামাজিক যোগাযোগ দিবস আজ সচেতন ও দায়িত্বশীল ব্যবহারের আহ্বান

নীলডুমুর বাজারের হার্ডওয়্যার দোকান থেকে বিশাল অজগর উদ্ধার

মোরেলগঞ্জে ৩ হাজার ২২০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

১০

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২

১১

ব্যবসায়ী আবু জাফর মুহাম্মদ সালাউদ্দিনের ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন

১২

শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

১৩

নলডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হলেন শফিকুল ইসলাম বুলবুল

১৪

বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগে মাদ্রাসা শিক্ষক ছেলে গ্রেপ্তার

১৫

কুলিয়ারচরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অপসারণের দাবিতে প্রতিবাদ সভা

১৬

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন, জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

১৭

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল

১৮

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

২০