মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
১৬ এপ্রিল ২০২৬, ১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৬ ছাগল বাচ্চার মৃত্যু

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে গেছে। এ ঘটনায় ৬টি ছাগলের বাচ্চা আগুনে পুড়ে মারা গেছে এবং প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) রাতে এশার নামাজের সময় উপজেলার ১নং ব্রক্ষপুর ইউনিয়নের ছাতারভাগ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা মশিউর রহমানের পুত্র আব্দুর রহমানের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘর থেকে পাশের গোয়ালঘরে, ফলে সেখানে থাকা ছাগলের বাচ্চাগুলো বের করার আগেই আগুনে পুড়ে মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দ্রুত পদক্ষেপের ফলে আগুন আশপাশের অন্য বসতবাড়িতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, আগুনে রান্নাঘর, গোয়ালঘর, ছাগলের বাচ্চা, রসুনসহ বিভিন্ন কৃষিপণ্য ও গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

আরো পড়ুন...  শ্রীপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি নিয়ে আরও তদন্ত করে বিস্তারিত জানা হবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে তারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে রান্নাঘরের আগুন ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহানুভূতি প্রকাশ করেছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে তিন ভাইয়ের বিরোধে সংঘাত, মামলা-আতঙ্কে পরিবার

জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

হরমুজ প্রণালি খুললেও শর্ত রাখলেন ট্রাম্প, বহাল থাকছে নৌ অবরোধ

মসজিদে মাদকবিরোধী বার্তা

কাইঞ্জার খাল পুনঃখননের উদ্বোধন

বাগেরহাটে অনৈতিকতার অভিযোগে মানববন্ধন

গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ

অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার

জগন্নাথপুরে শিক্ষাসামগ্রী বিতরণ

তেল পাম্পে অনিয়মের ভিডিও করায় সাংবাদিককে মারধর, পুলিশ প্রত্যাহার

১০

রাজনীতিতে আগ্রহ বাড়ছে: স্পিকার

১১

কাঠালিয়ায় ক্যাশলেস ভিশন বাস্তবায়নে ডিজিটাল ক্যাম্পেইন

১২

টেকনাফে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

১৩

পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলার অভিযোগ

১৪

চৌদ্দগ্রামে এলএসডি টিকা কার্যক্রমের উদ্বোধন

১৫

রামপালে এন. আমিন হেলথ জোন ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন

১৬

বিদায় ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভেড়ামারার পশ্চিম বাহিরচর মাদ্রাসায়

১৭

নীলডুমুর বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

১৮

বনদস্যুর আতংক, উদ্ধার হয়নি অপহৃত ১০জেলে!

১৯

রামপালে খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন

২০