নাটোরের নলডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বর–এ এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান। বক্তারা সাধারণ মানুষকে সরকারি খরচে আইনগত সহায়তা গ্রহণ এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, নলডাঙ্গা থানা–এর অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, সহকারী প্রকৌশলী হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল শেখসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মন্তব্য করুন