নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)-
২১ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নাসিরনগরের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়া পিএলসি-এর নতুন একটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আউটলেটটির উদ্বোধন করেন ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এফআইএফএল ডিপার্টমেন্ট মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রমিজুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়ার এজেন্ট ব্যাংকিংয়ের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন ভূঁইয়া।

বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংক এশিয়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই এজেন্ট আউটলেট চালুর ফলে স্থানীয় ব্যবসায়ী, প্রবাসী ও সাধারণ মানুষ সহজেই হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংক এশিয়া পিএলসি, ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র রিলেশনশিপ অফিসার ও রিলেশনশিপ ম্যানেজার নাদিম আজাদ। কোরআন তেলাওয়াত করেন আখলাকুর রহমান।

এ সময় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন মহিষবেড় বাজারের এজেন্ট ব্যাংকিং শাখার প্রতিনিধি পল্লী চিকিৎসক জিল্লুর রহমান মেম্বার, হাজী সিরাজুল ইসলামসহ আরও অনেকে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  পীরগঞ্জে এমপি জাহিদুর রহমানকে সংবর্ধনা

নতুন এই আউটলেট চালু হওয়ায় এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

নাসিরনগরের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন

রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা, কৃষকের মুখে সোনালি স্বপ্ন

কালিয়াকৈর হাসপাতালের আরএমও ইতির অনুমতি ছাড়া বিদেশযাত্রা, রোগীদের দুর্ভোগ চরমে

কায়রোতে আন্তর্জাতিক সম্মেলন: পরিবার সুরক্ষায় বৈশ্বিক ঐক্যের আহ্বান, বিশেষ অতিথি বাংলাদেশের রাষ্ট্রদূত

নাসিরনগরের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

সাতসকালে ভূমিকম্প, ঢাকায় মৃদু কম্পন অনুভূত

বাগেরহাটে রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণের চেষ্টা ইমামের, অতঃপর…

বাগেরহাটে নারী উদ্যোক্তা উন্নয়নে এসবিএসি ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা

১০

পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

১১

কালিয়াকৈরে ঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি চরমে

১২

শ্যামনগরে আয় বাড়াতে গরু পালন প্রশিক্ষণ পেলেন ২৫ জন নারী-পুরুষ

১৩

সৌদিতে সড়ক দুর্ঘটনা: লাশ হয়ে ফিরছেন নোয়াখালীর প্রবাসী ফরহাদ

১৪

বরিশালে জলবায়ু সহনশীলতা প্রকল্পে অবহিতকরণ সভা

১৫

রামপালে দুর্নীতি অভিযোগে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

১৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৭

যশোরে জমি নিয়ে একের পর এক মামলা, বাদীপক্ষকে হয়রানির অভিযোগ

১৮

মায়ানমারে পাচারের পথে সিমেন্টবোঝাই বোট আটক, গ্রেফতার ১১

১৯

তেলের দাম জানতে গিয়ে পাটগ্রামে দুই সাংবাদিক হেনস্তার অভিযোগ

২০