খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
২৬ মে ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

দেশকে এগিয়ে নিতে এই সময়ে ঐক্য ও সম্মিলিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে অসুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং দেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। তিনি আগামী নভেম্বর মাসে প্রধানমন্ত্রীকে পঞ্চগড় সফরে আনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিভিন্ন সময়ে কিছু রাজনৈতিক অপতৎপরতা সৃষ্টি করা হয়, তবে সরকার তা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।

এছাড়া অনুষ্ঠানে অসুস্থ সাংবাদিকদের মাঝে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় জেলা প্রশাসনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  কালিয়ায় মুক্তিযোদ্ধা কুপিয়ে জখম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ আগস্ট ২০২৪ বা ৩৫ জুলাই—যে স্মৃতি কোনো দিন ভোলার নয়

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও এডহক কমিটির পরিচিতি

মহিপুরে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

কুড়িগ্রামে তিন সপ্তাহ ধরে বন্ধ স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণ

পথরোধ করে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, বিচার চেয়ে থানায় পরিবার

১০

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

১১

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১২

ছাত্রীকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন প্রধান শিক্ষক

১৩

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

১৪

আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে: আজহারী

১৫

পঞ্চগড়ে নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

১৬

ঝালকাঠিতে জিও-এনজিও সমন্বয় জোরদারে এডাবের সেমিনার

১৭

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল নিয়ে বিশ্বনাথ থানার ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

২০