আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পলাশবাড়ীতে ব্যবসায়ীদের হস্তক্ষেপে দখল হওয়া দোকান ফিরে পেলেন মূল মালিক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালিবাড়ী বাজারে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে দখল হয়ে যাওয়া একটি দোকানঘর স্থানীয় ব্যবসায়ীদের হস্তক্ষেপে দীর্ঘ প্রতীক্ষার পর মূল মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর কালিবাড়ী বাজারস্থ মুরগি হাটের সামনে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দোকানটি আনুষ্ঠানিকভাবে মসলা ব্যবসায়ী আব্দুল মোতালেব সরকারের কাছে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী আব্দুল মোতালেব সরকারের পুত্র হাসান আলী সাংবাদিকদের জানান, তার বাবা দীর্ঘদিন ধরে ওই দোকানে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং সরকারি বিধি অনুযায়ী দোকানটি তাদের বরাদ্দ ছিল। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের সময় আব্দুল মোতালেব সরকার ও তার স্ত্রী হজ্ব পালন উপলক্ষে দেশের বাইরে অবস্থান করছিলেন। এই সুযোগে মিলন নামের এক ব্যক্তি অবৈধভাবে দোকানটি দখল করে নেন।

দীর্ঘদিন ধরে দোকানটি উদ্ধারের চেষ্টা চললেও নানা কারণে তা সম্ভব হয়নি। অবশেষে স্থানীয় হাট-বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মধ্যস্থতা ও উদ্যোগে বিষয়টির সুষ্ঠু সমাধান হয় এবং দোকানটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।

দোকানটি ফিরে পেয়ে আব্দুল মোতালেব সরকার হাট-বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠায় যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে দোকানটি ফিরে পাওয়া সম্ভব হতো না।”

আরো পড়ুন...  বাগেরহাটে ২ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

দোকান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন হাট-বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সুমন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল সরকার, নুরে আলম, বিশিষ্ট সমাজসেবক সারোয়ার হোসেন হযরত, তরুণ সমাজসেবক অর্ণব আহমেদ সামিদ, মেহেদী হাসান গালিব ও শাওন মণ্ডলসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, ক্ষমতার অপব্যবহার করে কারও বৈধ সম্পদ দখলের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতেও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১০

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১১

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১২

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৩

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৪

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৫

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৬

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

১৭

দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

১৮

বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে ৪৫ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

১৯

শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

২০