আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পানছড়িতে বিনামূল্যের চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্পে রোগীদের ব্যাপক সাড়া

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর অরণ্য কুটিরে দিনব্যাপী বিনামূল্যের চর্ম, এলার্জি ও এসথেটিক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) আয়োজিত এ ক্যাম্পে প্রায় ১০০ জন রোগী চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।

খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার (কেএসটিসি) এবং ডা. আকেই’ স্কিনকেয়ার লেজার অ্যান্ড এসথেটিক সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আকেইপ্রু চৌধুরী (এমবিবিএস, এমপিএইচ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং ইন চর্ম, যৌন রোগ ও এলার্জি, ডিপ্লোমা ইন এসথেটিক মেডিসিন) রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাসন রক্ষিত মহাস্থবির ভান্তে, অধ্যক্ষ, শান্তিপুর অরণ্য কুটির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএসটিসির ম্যানেজার পারভেজ ইসলাম মামুন।

প্রধান অতিথির বক্তব্যে শাসন রক্ষিত মহাস্থবির ভান্তে বলেন, “প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা সেবা সহজলভ্য করা সময়ের দাবি। এ ধরনের মানবিক উদ্যোগ স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।”

চিকিৎসা ক্যাম্পে ব্রণ, ব্রণের দাগ, মেছতা, পিগমেন্টেশন, একজিমা, সোরিয়াসিস, দাদ, এলার্জি, আঁচিল, তিল, স্কিন ট্যাগ, জন্মদাগ, চুল পড়া এবং বিভিন্ন যৌন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।

আরো পড়ুন...  পানছড়ি সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় পণ্য জব্দ

এছাড়া আধুনিক এসথেটিক চিকিৎসা পদ্ধতি যেমন—লেজার থেরাপি, হাইড্রা ফেসিয়াল, কেমিক্যাল পিলিং, পিআরপি, স্কিন ব্রাইটেনিং, বোটক্স, ফিলার ও থ্রেড লিফট সম্পর্কেও রোগীদের অবহিত করা হয়।

আয়োজকরা জানান, ক্যাম্পে মোট ১০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রত্যন্ত অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এ ধরনের ক্যাম্প সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল

শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল

পটিয়ায় ইসরাফিলের চার কন্যার লেখাপড়ায় মানবতার বন্ধনের অর্থসহায়তা

পানছড়িতে বিনামূল্যের চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্পে রোগীদের ব্যাপক সাড়া

কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা

কুলাউড়ার রিজার্ভ বনে দখল সিন্ডিকেটের থাবা, আদালতের নির্দেশও উপেক্ষিত

বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত

ভেড়ামারায় সোহেল রানা বাবুর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

১০

খাল খনন শেষে কোষাগারে ফেরত ১৪ লাখ টাকা, ব্যতিক্রমী নজির ভান্ডারিয়ার ইউএনওর

১১

মাগুরায় জামায়াতের দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

১২

মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু: মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা

১৩

লোহাগড়ায় জাল দলিলে নামজারির অভিযোগ

১৪

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

বদরগঞ্জে মাকে মারধর করে ঘরছাড়া করার অভিযোগ ছেলের বিরুদ্ধে

১৬

কাঁঠালিয়ায় ঘর নির্মাণ নিয়ে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৮

১৭

পাসওয়ার্ড জটিলতায় বন্ধ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম, সেবা বঞ্চিত কুড়িগ্রামের মানুষ

১৮

কাঁঠালিয়ায় মহিলা দলের সমাবেশ

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

২০