ফাইদুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে এমপি জাহিদুর রহমানকে সংবর্ধনা

ঠাকুরগাঁও-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও পীরগঞ্জ প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জাহিদুর রহমানকে সংবর্ধনা দিয়েছে পীরগঞ্জ প্রেসক্লাব। বুধবার বিকেলে প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত এক আন্তরিক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সিপিবির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা এবং সাংবাদিক মামুনুর রশীদ, বিষ্ণুপদ রায়, বাদল হোসেন, নুর নবী রানা, সাইদুর রহমান মানিক ও মুজিবুর রহমানসহ অনেকে।

বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, জনসম্পৃক্ততা এবং দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ঠাকুরগাঁও-৩ আসনের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং পীরগঞ্জ উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে তারা গণমাধ্যমবান্ধব পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং স্থানীয় সমস্যাগুলো সমাধানে সংসদ সদস্যের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন...  শ্যামনগরে এমপি নজরুলকে সংবর্ধনা

সংবর্ধিত অতিথির বক্তব্যে জাহিদুর রহমান উপস্থিত সাংবাদিক ও নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এবারের নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি ও গণমানুষের জয় হয়েছে। জনগণ যে আস্থা ও সমর্থন আমার ওপর রেখেছেন, তা আমি উন্নয়ন ও সেবার মাধ্যমে প্রতিদান দিতে চাই।” তিনি আরও বলেন, পীরগঞ্জের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে তিনি অঙ্গীকারবদ্ধ। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি খাত, সড়ক যোগাযোগ ব্যবস্থা ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

অনুষ্ঠানের একপর্যায়ে পীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি জাহিদুর রহমানকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উপস্থিত অতিথিরা এ সংবর্ধনা অনুষ্ঠানকে পীরগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে উল্লেখ করেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০