মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
৩১ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পূর্বধলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শহীদুল্লাহ ইমরানের ঐক্যের ডাক

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে উপজেলা সদরের স্টেশন বাজারে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার। তিনি দলীয় কার্যালয়ে পৌঁছালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে মানসুরা আক্তার বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ থেকে নতুন প্রজন্মকে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশের স্বার্থ বড়। ব্যক্তিগত মতভেদ থাকতে পারে, তবে দলের ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সম্মানিত সদস্য ও পূর্বধলা উপজেলা বিএনপির সদস্যসচিব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরান।

আরো পড়ুন...  কুড়িগ্রামে এএফসি গ্রাসরুট ফুটবল ডে উদযাপন, ক্ষুদে ফুটবলারদের মাঝে সনদ বিতরণ

তিনি তাঁর বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা তুলে ধরেন। পরে তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

শহীদুল্লাহ ইমরান তাঁর বক্তব্যে বলেন, পূর্বধলার রাজনীতিতে অতীতে যারা ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন, তারা অনেক নেতাকর্মীর সঙ্গে নির্বাচনী সমন্বয় করেননি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে অবগত রয়েছেন বলেই কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তারকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে মনোনীত করেছেন।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার শপথ নিতে হবে এবং পারস্পরিক সমালোচনা এড়িয়ে দলীয় স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, শেখ মো. আব্দুর রশিদ প্রমুখ।

এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

আরো পড়ুন...  কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এর আগে দিবসটি উপলক্ষে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতেই মাঠে নামছে ব্রাজিল: খেলা কয়টায়, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

পূর্বধলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শহীদুল্লাহ ইমরানের ঐক্যের ডাক

চাঁপাইনবাবগঞ্জে সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

ইসলামপুরে গভীর রাতে এসিড নিক্ষেপ, দগ্ধ ১ জন ঢাকায় প্রেরণ

কুলাউড়ায় মোবাইল কোর্ট অভিযানে ৮ মামলা

বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত, আহত ১ শিশু

শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে — গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

শ্রীমঙ্গলে যুবলীগ নেতা রিপন গ্রেপ্তার

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় হামলা, নারীসহ আহত ৫

১০

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন আখিনুর আক্তার স্বর্ণা

১১

মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১২

দেবীনগরে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির শুভ উদ্বোধন

১৩

তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন

১৪

শ্রীপুরে বিএনপি পরিবারের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

১৫

পটিয়ায় ঢাকাস্থ পটিয়া সমিতির স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন

১৬

বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, আটক ৩

১৭

মহিপুরে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালিত

১৮

মৌলভীবাজার হাসপাতালে নবজাতক পাচারের চেষ্টা, ওয়ার্ডবয়ের তৎপরতায় রক্ষা

১৯

কিশোরগঞ্জে শিবিরের জনশক্তি মিলনমেলা অনুষ্ঠিত

২০