শরিফ মিয়া, ইসলামপুর (জামালপুর)
১৬ এপ্রিল ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রটোকল লঙ্ঘনের অভিযোগে উত্তাল অনুষ্ঠান, ইউএনওর বিরুদ্ধে এমপির ক্ষোভ

জামালপুরের ইসলামপুরে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রটোকল লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মোট ৩ হাজার ৭৭৯ জন কৃষককে কার্ড দেওয়ার লক্ষ্যে নাপিতেরচর বাজারসংলগ্ন গাইবান্ধা ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিলাত। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

ঘটনাস্থলে দেখা যায়, অনুষ্ঠানে অতিথিদের নাম ঘোষণার সময় পদমর্যাদার ক্রম অনুসরণ না করে সংসদ সদস্যদের আগে পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। এতে আপত্তি জানান এমপি মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি সঞ্চালককে ডেকে প্রটোকল মেনে অনুষ্ঠান পরিচালনার নির্দেশ দেন।

আরো পড়ুন...  বাগেরহাটে বাস–মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে নিহত-১৩

সঞ্চালক জানান, ইউএনওর দেওয়া তালিকা অনুযায়ী নাম ঘোষণা করা হচ্ছিল। এতে ক্ষুব্ধ হয়ে এমপি সরাসরি ইউএনওর ওপর অসন্তোষ প্রকাশ করেন। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে কয়েক মিনিট অনুষ্ঠান স্থগিত থাকে।

পরিস্থিতি সামাল দিতে পরে সঞ্চালক পরিবর্তন করা হলেও বিশৃঙ্খলা পুরোপুরি কাটেনি। শেষ পর্যন্ত অনুষ্ঠান সংক্ষিপ্ত করে মুলতবি ঘোষণা করা হয়।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ইউএনও নাজমুল হুসাইনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্ব পাওয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, তিনি পূর্বপ্রস্তুতি ছাড়া হঠাৎ দায়িত্ব পান এবং তালিকা অনুযায়ী নাম ঘোষণা করেন। এতে অনিচ্ছাকৃতভাবে প্রটোকল লঙ্ঘন হয়েছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরুখালীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

বরিশালে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক উদ্যোগ

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৬ ছাগল বাচ্চার মৃত্যু

বাঘায় ৩৯ শিক্ষার্থীর ফরম ফিলাপ অনিশ্চিত

ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রীকে হত্যা, মস্তক ও হাত বিচ্ছিন্ন: স্বামী গ্রেপ্তার

প্রটোকল লঙ্ঘনের অভিযোগে উত্তাল অনুষ্ঠান, ইউএনওর বিরুদ্ধে এমপির ক্ষোভ

ইসলামপুরে সাংবাদিকের জমি দখলের চেষ্টা, পুলিশ ও সাংবাদিকদের হত্যার হুমকি

ইসরায়েল ১০ মিনিটে হিজবুল্লাহর ৩০ ক্ষেপণাস্ত্র হামলা

রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি: সংসদে এমপি কামালের অভিযোগ

ফরিদপুর মডেল দেখে বরিশালে বর্জ্য থেকে জ্বালানি প্লান্টের পরিকল্পনা

১০

আল-আজহারের নামে প্রতারণা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

১১

চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন

১২

বরিশালে গ্যাস সিলিন্ডার লিকেজে ভয়াবহ বিস্ফোরণ: বাবা-ছেলে দগ্ধ, ভবন তছনছ

১৩

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

ইলিশ সংরক্ষণে সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু, উপকূলে কড়া নজরদারি

১৫

ভান্ডারিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

১৬

নিখোঁজের ৫ দিন পর চৌমুহনীতে মিলল মাদ্রাসা ছাত্র মেহেরাব

১৭

হিলিতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণে উৎসবমুখর আয়োজন

১৮

নিত্যসংগ্রামে সাধারণ মানুষ, জীবিকার লড়াইয়ে প্রতিদিনের যুদ্ধ

১৯

রডের বদলে বাঁশে ব্রিজ, সরকারি প্রকল্পে লুটপাটের অভিযোগ

২০