শরিফ মিয়া, স্টাফ রিপোর্টার,
৫ এপ্রিল ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসলামপুরে মাদকবিরোধী মানববন্ধন

জামালপুরের ইসলামপুর উপজেলায় চিহ্নিত এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। দীর্ঘদিন ধরে চলমান মাদক ব্যবসার প্রতিবাদ এবং অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (৪ এপ্রিল) রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং মাদকবিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, চরপুটিমারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আইড়মারী গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস খান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি স্থানীয়ভাবে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করছেন বলেও অভিযোগ করেন তারা। জানা যায়, তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন, যা তার কর্মকাণ্ডকে আরও বিতর্কিত করে তুলেছে বলে মন্তব্য করেন বক্তারা।

স্থানীয়দের দাবি, আব্দুল কুদ্দুস খান শুধু মাদক বিক্রির সঙ্গেই জড়িত নন, বরং মাদক পাচার কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছেন। এমনকি তার বাড়ির আশপাশে দীর্ঘদিন ধরে গাঁজা চাষের অভিযোগও তুলে ধরেন এলাকাবাসী। তারা বলেন, এসব কর্মকাণ্ডের ফলে এলাকার যুবসমাজ মারাত্মকভাবে বিপথগামী হচ্ছে এবং সামাজিক পরিবেশ ক্রমশ অবনতির দিকে যাচ্ছে।

আরো পড়ুন...  খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

রফিক মিয়া, লাভলু ও সুন্দর আলীর নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি পূর্বেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মাদকসহ গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন। এতে করে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের কারণে তিনি দীর্ঘদিন ধরে আইনের আওতার বাইরে থেকে যাচ্ছেন, যা বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করছে। তারা বলেন, দরিদ্র ও বেকার যুবকদের নানা প্রলোভন দেখিয়ে মাদক ব্যবসায় যুক্ত করা হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশ্ন তোলেন, একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী কীভাবে প্রকাশ্যে অবাধে চলাফেরা করতে পারে। তারা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ বিষয়ে আব্দুল কুদ্দুস খানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে মাদকমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ে উঠবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০