বরিশাল প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে ইফতার নিয়ে উত্তেজনা, অমৃত ফুড প্রোডাক্টের তিন কর্মকর্তা চাকরিচ্যুত

বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন এলাকায় অবস্থিত অমৃত ফুড প্রোডাক্টে শ্রমিকদের ইফতার করা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটের দিকে। শ্রমিকদের অভিযোগ, ইফতারের সময় হলে তারা কাজ বন্ধ করে ইফতারের প্রস্তুতি নিলে ম্যানেজার বিজয় কৃষ্ণ ঘোষ তাদের কাজে ফিরে যেতে বলেন। শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, সময় হয়ে যাওয়ার কথা জানালে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং কয়েকজনকে কারখানা থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, এ সময় প্রশাসনিক কর্মকর্তা রাখেশ ও সেকশন ইনচার্জ পিংকুও ম্যানেজারের সঙ্গে একমত পোষণ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক দাবি করেন, ধর্মীয় আচার পালনে বাধা দেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার জেরে পরদিন কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ করেন। আন্দোলনের এক পর্যায়ে কর্তৃপক্ষ মৌখিকভাবে সংশ্লিষ্ট তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার ঘোষণা দেয়।

এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক লিখিত বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  ঈদের আনন্দে রোহিঙ্গা শিশুদের পাশে সুশীলন ও এইচসিআই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০