এম এ গোফরান বরিশাল প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে জলবায়ু সহনশীলতা প্রকল্পে অবহিতকরণ সভা

বরিশাল সদর উপজেলায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, শিশু অধিকার সুরক্ষা এবং সামাজিক সুরক্ষা জোরদারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর উদ্যোগে পরিচালিত জলবায়ু সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের সূচনা কর্মসূচির অংশ হিসেবে এই সভা আয়োজন করা হয়।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বরিশাল সদর উপজেলা পরিষদ হলরুম এ অনুষ্ঠিত সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফরিদা সুলতানা। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের সদস্য এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক রেজিনা জয়ধর। তিনি তাঁর স্বাগত বক্তব্যে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। একই সঙ্গে শিশু অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মানব পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা জিস্কেল ইজারদার একটি বিস্তারিত উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। এতে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, নিরাপদ অভিবাসন, কমিউনিটি সচেতনতা এবং সামাজিক সুরক্ষার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এছাড়া এমইএএল কর্মকর্তা মো: সৈয়দ আলাম প্রকল্পের সার্বিক কার্যক্রম, লক্ষ্য ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন। তিনি বলেন, প্রকল্পটি কমিউনিটি পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন...  বরিশালে ইফতার নিয়ে উত্তেজনা, অমৃত ফুড প্রোডাক্টের তিন কর্মকর্তা চাকরিচ্যুত

এই প্রকল্পের আওতায় বেকার যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণ প্রদান, পুষ্টি বাগান স্থাপন, কৃষি দক্ষতা উন্নয়ন এবং জীবিকা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এসব উদ্যোগ স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তারা প্রকল্পটির সফল বাস্তবায়নে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রকল্প সংক্রান্ত ডকুমেন্ট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এবং প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ উঠে আসে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ বরিশাল অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সামাজিক সুরক্ষা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন তিন আকর্ষণ

মাগুরায় মার্কেটের ৬ দোকানে শাটার ভেঙে চুরি

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উদযাপন

রাসূল সা.-এর আদর্শই সর্বোত্তম আদর্শ

শ্রীপুর বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

কালিয়াকৈরে দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং, ব্যাহত শিল্প উৎপাদন-চিকিৎসা-শিক্ষা

সরকার ও বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

ইতিহাসে আজকের এই দিনে

১০

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

১১

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১২

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৩

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

১৪

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

১৫

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

১৬

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

১৭

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

১৮

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

১৯

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

২০