প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
১৭ জুন ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ে ইভটিজিং অভিযোগে আটক ৩, বহিষ্কার ২ ছাত্রী

নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে ইভটিজিংয়ের অভিযোগে তিন বহিরাগত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, পাঠদান চলাকালে কয়েকজন বহিরাগত যুবকের সন্দেহজনক অবস্থান এবং ছাত্রীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক পদক্ষেপ নেয় প্রশাসন। পরে তিন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— পশ্চিম চাঁদপুর গ্রামের সোলেমানের ছেলে মেহেদী হাসান দুলাল (১৭), নূরের জামানের ছেলে আবু ইউছুপ ফাহিম (১৮) এবং সহিদুল ইসলামের ছেলে মাসুদুল ইসলাম (১৮)।

এদিকে একই ঘটনায় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থী জড়িত থাকার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।

আরো পড়ুন...  কলাপাড়ায় অবৈধ জ্বালানি জব্দ

ঘটনার পর বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিভাবক ও স্থানীয় সচেতন মহল শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের অবাধ প্রবেশ এবং শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন ইকবাল বলেন, “আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ইভটিজিংয়ের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এজন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।”

সেনবাগ থানা পুলিশ জানিয়েছে, বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চর বিষয়ক মন্ত্রণালয় গঠন ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

মাগুরায় ১২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সংবাদপত্রের কালো দিবসে মাগুরায় আলোচনা সভা অনুষ্ঠিত

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩ গোলে জয় আর্জেন্টিনার

খুলনায় ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করলেন বৃদ্ধা

চাঁচড়ায় ৩ কিলোমিটার খাল ভরাট, ১০ গ্রামের ফসল ডুবির শঙ্কায় কৃষক

মহররম: ফজিলত, ইতিহাস ও শিক্ষা

প্রতিভা মডেল একাডেমিতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত

শোহাদায়ে কারবালা স্মরণে দক্ষিণ কচুয়াইয়ে ১০ দিনব্যাপী মাহফিল শুরু

১০

বিদ্যালয়ে ইভটিজিং অভিযোগে আটক ৩, বহিষ্কার ২ ছাত্রী

১১

ভাণ্ডারিয়ায় নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

১২

আলেমের বসত ঘর ঘেঁষে গভীর গর্ত কেন?

১৩

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ-ইয়াবাসহ আটক ২

১৪

মোরেলগঞ্জে ‘সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদ’-এর যাত্রা শুরু

১৫

মোরেলগঞ্জে সিসিআরসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৬

মোরেলগঞ্জে ইউপি সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

শূন্য রেখায় ৩ দিন ধরে আটকে ৯ বাংলাদেশি—বিষয়টি ঘিরে সীমান্তে চরম উদ্বেগ

১৮

মোংলায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল

১৯

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

২০