মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে ডিজিএফ এর চাল বিতরণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এই চাল বিতরণ করা হয়, যাতে দরিদ্র পরিবারের মানুষজন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন।

২০২৫–২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দেবীপুর বাজার এলাকায় শনিবার (১৪ মার্চ) দিনব্যাপী এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়নের অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের সদস্যদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিনামূল্যে প্রদান করা হয়। সরকারি এই সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস এবং বীরগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা পুলিন চন্দ্র রায়। তারা উপকারভোগীদের হাতে চাল তুলে দিয়ে এই কার্যক্রমের শুভ সূচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়াও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিকভাবে এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন।

আরো পড়ুন...  বাবা-মা হারিয়ে দাদীর কোলে আল আমিনের বেঁচে থাকার লড়াই

চাল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবের আনন্দ যাতে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কাছেও পৌঁছে যায়, সেজন্য সরকার নিয়মিতভাবে বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ভিজিএফ কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি আরও বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে প্রকৃত উপকারভোগীদের মাঝে এই চাল বিতরণ করা হচ্ছে। যাতে কোনো ধরনের অনিয়ম না হয় এবং প্রকৃত দরিদ্র মানুষ এই সহায়তা পান, সেদিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা পুলিন চন্দ্র রায় বলেন, সরকার দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে ঈদ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে, যা নিম্নআয়ের মানুষের জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করছে।

চাল বিতরণ শেষে উপকারভোগীরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। স্থানীয়রা মনে করছেন, সরকারের এই মানবিক উদ্যোগ দরিদ্র মানুষের ঈদের আনন্দকে আরও পরিপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০