ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
৭ জুন ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে মো. মাসুম হাওলাদার (২৮) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ ভাণ্ডারিয়া ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত মাসুম হাওলাদার ওই এলাকার হাওলাদার বাড়ির আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ভাণ্ডারিয়া এলাকায় টহল পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় মাসুম হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাজা ভোগেরও নির্দেশ দেওয়া হয়।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিস্তার রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  শ্যামনগরে গাঁজাসহ তরুণ গ্রেপ্তার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’—প্রতিশোধে প্রতিশোধ!

জাতীয় ফুটবলারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ! স্ত্রীকে নির্যাতন-হত্যাচেষ্টা, হাসপাতালে তরুণী

মাগুরায় বোনা আউশ ধান চাষ বিষয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জিডির ভিত্তিতে উদ্ধার ২৩ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

মঠবাড়িয়ায় অনুমোদন ছাড়া হাসপাতাল, জরিমানা ও আল্টিমেটাম

চাঁপাইনবাবগঞ্জে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

খাগড়াছড়িতে দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

স্ত্রীর মনোমালিন্যে প্রাণ গেল তরুণের

কিশোরগঞ্জে হিন্দু ব্যবসায়ীর নিরাপত্তা ও ভূমি দখলের অভিযোগে মানববন্ধন

১০

শ্রীপুরে জামায়াতের কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১১

রামপালে পচা মাংস বিক্রি, দুই ব্যবসায়ীর কারাদণ্ড

১২

মোরেলগঞ্জে জিয়া মঞ্চের ৭১ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি লিয়াকত, সাধারন সম্পাদক মামুন

১৩

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১৪

মোরেলগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব, হামলা-ভাঙচুরে আহত ৩

১৫

তেতুলিয়ায় লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

১৬

নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

১৭

নড়াইলে বজ্রপাতে ২ জনের মৃত্যু, বাস উল্টে আহত ২০

১৮

ধর্ম যখন মঞ্চের পণ্য

১৯

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

২০