মোহন আলী, কুষ্টিয়া প্রতিনিধি-
২২ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় প্রাইভেট হাসপাতাল মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় ‘ভেড়ামারা মডেল হাসপাতাল’ নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠানের মালিক মোঃ আনোয়ার পারভেজ (২৯)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে ভেড়ামারা পৌরসভার পাশে নিজ হাসপাতাল ভবনের নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নতুনহাট এলাকার ইমদাদুল ইসলামের ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পারিবারিক ও হাসপাতাল কর্মচারী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তিনি সকালে হাসপাতালে আসেন। বেলা ১০টার দিকে নিচতলার একটি কক্ষে যান। দীর্ঘ সময় সাড়া না পেয়ে কর্মচারীরা দরজা বন্ধ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে ঘুমের ওষুধের কয়েকটি প্যাকেটও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

হাসপাতালের আরেক অংশীদার ফয়সাল জানান, আনোয়ার পারভেজের আত্মহত্যার কারণ স্পষ্ট নয়। তবে দীর্ঘদিন ধরে হাসপাতালের আর্থিক চাপ ছিল বলে তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন...  নড়াইলে লাশ উদ্ধার, প্রতারক গ্রেফতার

পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় সিএনজি-হালকাযান শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির কথিত কটূক্তির প্রতিবাদ

কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসনে ৫০ জনের হাতে বকনা গরু তুলে দিল উপজেলা প্রশাসন

পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি, শিগগিরই শুরু স্থায়ী বাঁধ নির্মাণের কাজ

নাচোলে এডিপির অর্থায়নে চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের নগদ অর্থ সহায়তা বিতরণ

দেহ নয় বিবেকের বেচাকেনাই সমাজের সবচেয়ে ভয়ংকর পতন

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার

১০

মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন ক্রিকেটার এনামুল হক বিজয়

১১

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন বানচালে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১২

আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ব্যাখ্যা

১৩

বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৪

বৃত্তি ব্যবস্থায় সমতা আনতে চার দফা দাবি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের

১৫

জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই: মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল

১৬

সবুজ খাগড়াছড়ি গড়তে সেনাবাহিনীর উদ্যোগ, বিতরণ করা হলো ৩৫ হাজার বৃক্ষচারা

১৭

কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ

১৮

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল

১৯

শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

২০