মোহন আলী, কুষ্টিয়া প্রতিনিধি-
২১ এপ্রিল ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ১৯

ভেড়ামারায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু
ভেড়ামারায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু | ছবি: দৈনিক ইতিহাস

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। প্রথম দিন বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে। তবে পাঁচটি কেন্দ্রে মোট ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

ভেড়ামারা পাইলট সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট ৫৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন অনুপস্থিত ছিল। কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক ছালমা খাতুন জানান, প্রথম দিনের পরীক্ষা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা আব্দুস সাত্তারও পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।

ভেড়ামারা পাইলট সরকারি বিদ্যালয় কেন্দ্রে মোট ৪৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন অনুপস্থিত ছিল। কেন্দ্রের হল সুপার ও সহকারী প্রধান শিক্ষক নিলুফার বিন হাসান জানান, পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ২৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত ছিল বলে জানান কেন্দ্র সচিব এ কে রাজু আহমেদ। অন্যদিকে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন অনুপস্থিত ছিল বলে জানান কেন্দ্র সচিব সালাউদ্দিন।

আরো পড়ুন...  ভেড়ামারায় প্রাইভেট হাসপাতাল মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার

এদিকে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে রহিমা আফসার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এ কেন্দ্রে মোট ১০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন অনুপস্থিত ছিল বলে জানান হল সুপার মাসুদ করিম। কেন্দ্রটিতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন।

পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন শেষে ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সব কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরার আওতায় পরীক্ষা নেওয়া হচ্ছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ নিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’—প্রতিশোধে প্রতিশোধ!

জাতীয় ফুটবলারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ! স্ত্রীকে নির্যাতন-হত্যাচেষ্টা, হাসপাতালে তরুণী

মাগুরায় বোনা আউশ ধান চাষ বিষয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জিডির ভিত্তিতে উদ্ধার ২৩ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

মঠবাড়িয়ায় অনুমোদন ছাড়া হাসপাতাল, জরিমানা ও আল্টিমেটাম

চাঁপাইনবাবগঞ্জে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

খাগড়াছড়িতে দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

স্ত্রীর মনোমালিন্যে প্রাণ গেল তরুণের

কিশোরগঞ্জে হিন্দু ব্যবসায়ীর নিরাপত্তা ও ভূমি দখলের অভিযোগে মানববন্ধন

১০

শ্রীপুরে জামায়াতের কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১১

রামপালে পচা মাংস বিক্রি, দুই ব্যবসায়ীর কারাদণ্ড

১২

মোরেলগঞ্জে জিয়া মঞ্চের ৭১ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি লিয়াকত, সাধারন সম্পাদক মামুন

১৩

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১৪

মোরেলগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব, হামলা-ভাঙচুরে আহত ৩

১৫

তেতুলিয়ায় লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

১৬

নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

১৭

নড়াইলে বজ্রপাতে ২ জনের মৃত্যু, বাস উল্টে আহত ২০

১৮

ধর্ম যখন মঞ্চের পণ্য

১৯

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

২০