জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
৮ মে ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ৪

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ফজল কাদের বাহিনীর চার সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা হয় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও ধারালো অস্ত্র।

শুক্রবার (৮ মে) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে, ফজল কাদের বাহিনীর কয়েকজন সদস্য মহেশখালী থানার ধলঘাটা ইউনিয়নের নাছিরডেল সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ফজল কাদের বাহিনীর চার সক্রিয় সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মোঃ আলমগীর (৩৪), তৌহিদুল ইসলাম কালু (২৪), ফারুক (২৫) এবং কাইয়ুম উদ্দিন (৩৫)। তারা সবাই মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর মুহুরীঘোনা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে ধারালো দেশীয় অস্ত্রও রয়েছে, যা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন...  মঠবাড়িয়ায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনসমাগম

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ফজল কাদের বাহিনীর সদস্য হিসেবে এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং উপকূলীয় অঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় তারা সক্রিয় ভূমিকা পালন করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস, ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে বাহিনীটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

পঞ্চগড়ে তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বিদ্যুৎ লোডশেডিং বন্ধের দাবিতে হোসেনপুরে মোমবাতি প্রজ্বলন করে নীরব প্রতিবাদ

নড়াইলে হারানো ২৬টি মোবাইল ও প্রতারণায় খোয়া যাওয়া টাকা উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা পড়ুয়া ১০ বছরের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন

পটিয়ায় হাইওয়ে পুলিশের হাতে চোরচক্রের সদস্য আটক, জব্দ সিএনজি

বিশ্ব সামাজিক যোগাযোগ দিবস আজ সচেতন ও দায়িত্বশীল ব্যবহারের আহ্বান

নীলডুমুর বাজারের হার্ডওয়্যার দোকান থেকে বিশাল অজগর উদ্ধার

মোরেলগঞ্জে ৩ হাজার ২২০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

১০

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২

১১

ব্যবসায়ী আবু জাফর মুহাম্মদ সালাউদ্দিনের ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন

১২

শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

১৩

নলডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হলেন শফিকুল ইসলাম বুলবুল

১৪

বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগে মাদ্রাসা শিক্ষক ছেলে গ্রেপ্তার

১৫

কুলিয়ারচরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অপসারণের দাবিতে প্রতিবাদ সভা

১৬

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন, জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

১৭

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল

১৮

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

২০