মাগুরা শহরের ভায়নার টিটিডিসি পাড়ায় অগ্নিদগ্ধ অবস্থায় শিবলু খান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, শিবলু খান দীর্ঘদিন ধরে তীব্র আর্থিক সংকটে ভুগছিলেন। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মোঃ সাইফুল্লাহ
মাগুরা প্রতিনিধি
তারিখ: ০৩/০৮/২০২৬
মন্তব্য করুন