ইতিহাস ডেস্ক
২১ জানুয়ারী ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাছ কম, বনদস্যু তাণ্ডব: দুশ্চিন্তায় দুবলারচরের শুঁটকি জেলেরা

দুবলার আলোরকোল চর
দুবলার আলোরকোল চর | ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছের অভাব ও সুন্দরবনের বনদস্যুদের তাণ্ডবের কারণে দুবলারচরের শুঁটকিকরণ জেলেরা দুশ্চিন্তায় পড়েছেন। মাছের সংকট ও নিরাপত্তাহীনতার ফলে শুঁটকি মৌসুমের মধ্যে জেলেরা বড় ধরনের আর্থিক সংকটে পড়ছেন।

দুবলার আলোরকোল চর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে সাগরে মাছের সঠিক সরবরাহ নেই। জেলেরা যখন মাছ ধরতে যান, তখন ধরা মাছ দিয়ে ট্রলারের জ্বালানী খরচও ওঠে না। ফলে অনেক জেলে মাছ না পাওয়ার কারণে বাড়তি ঋণের মধ্যে পড়ে যাচ্ছেন। শুঁটকি তৈরির জন্য যে মাচা সাজানো হয়, তা এখন শূন্য ও খাঁ খাঁ শুনশান হয়ে পড়েছে।

দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোঃ মোতাসিম ফরাজী জানান, “সাগরে মাছ কম পাওয়া ও বনদস্যুদের দৌরাত্ম বৃদ্ধির কারণে জেলেরা নিরাপদে কাজ করতে পারছে না। বনদস্যুরা জেলেদের ধরে নিয়ে মুক্তিপণ দাবী করছে। এতে জেলেরা ও মহাজনরা ঋণের জালে জড়িয়ে পড়েছেন। মাছ না পেয়ে শুঁটকি ব্যবসায়ীরা লোকসানে পড়ছে।”

তিনি আরও বলেন, “দস্যুদের হাত থেকে বাঁচতে জেলেরা অনেক সময় মোটা অঙ্কের মুক্তিপণ দিতে বাধ্য হচ্ছে। এতে তাদের আর্থিক অবস্থার অবনতি ঘটছে। শুঁটকি মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এই সমস্যা অব্যাহত থাকলে অনেক জেলে ও তাদের পরিবার ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।”

আরো পড়ুন...  শ্যামনগরে বিশ্ব সুন্দরবন দিবস পালন

দুবলারচর থেকে মোবাইল ফোনে কথা বলে দুবলা ফিসারমেন গ্রæপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ বলেন, “শুরুতে শুঁটকি মৌসুম ভালো ছিল। কিন্তু হঠাৎ মাছ কম পাওয়ার কারণে জেলেরা লোকসানে পড়েছে। বনদস্যুরা ট্রলার ও নৌকা নিয়ে মাছ ধরতে গেলে তাদের ধাওয়া করে। ফলে জেলেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। দস্যু দমনে র‌্যাব ও কোস্টগার্ডের অভিযান জোরদার করতে হবে।”

এদিকে, সুন্দরবন পূর্ব বন বিভাগের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিলটন রায় বলেন, “বর্তমানে জেলেরা সাগরে তেমন মাছ পাচ্ছেন না। মাছ না পাওয়ার কারণে বনবিভাগের রাজস্ব আয়ও কমতে পারে। এই পরিস্থিতি বনবিভাগের রাজস্ব ঘাটতির আশঙ্কা তৈরি করেছে।”

স্থানীয় জেলেরা জানাচ্ছেন, এই সংকট দূর না হলে শুঁটকি মৌসুমের লাভের বদলে ক্ষতির সম্মুখীন হবে। তারা দাবি করেছেন, সাগরে মাছের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে ও বনদস্যুদের দমনে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০