রনী আহম্মেদ, গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারী ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানবিক ও বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তারেক রহমান: এস এম জিলানী

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনের বিএনপির প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কোটালীপাড়া উপজেলার কুশলা মাদ্রাসা মাঠে কুশলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, “একবারের জন্য আমাকে একটু সাহায্য করুন একটি বৈষম্যহীন, মাদকমুক্ত ও অসাম্প্রদায়িক কোটালীপাড়া-টুঙ্গিপাড়া গড়ে তুলতে। আমার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়েই আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “এই এলাকায় উন্নয়ন হয়েছে—এ কথা আমি অস্বীকার করি না। তবে উন্নয়নের এই ধারাকে আরও গতিশীল, জনবান্ধব ও টেকসই করতে আপনাদের মতামত ও পরামর্শ নিয়ে কাজ করতে চাই। আমাকে একবার সুযোগ দিন।”

জনসভায় কুশলা ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন রউফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন এবং সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল করিম। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০