শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শেফাইনুর আরেফিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি অধ্যক্ষ মো. মিজানুর রহমান।

সভায় প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, পাঠদানের মানোন্নয়ন এবং বিদ্যালয় ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এসময় বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা রনজিৎ কুমার মিস্ত্রী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রাসেল মোল্লা, সারমিন খাতুন, প্রধান শিক্ষক মো. মাসুম জাকারিয়া, ফিরোজা খাতুন এবং প্রকল্প ব্যবস্থাপক মো. নসিরুজ্জামান।

বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা একটি জাতির ভিত্তি। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক কার্যক্রম আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আরো পড়ুন...  ধ্বংসের দ্বারপ্রান্তে মঠবাড়িয়ার শেরেবাংলা পাঠাগার, হারাতে বসেছে জ্ঞানচর্চার ঐতিহ্য

সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্রের ‘সতীর্থ’ প্রকল্প। আয়োজকরা জানান, সংস্থাটি বর্তমানে উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী সহায়তা এবং বিদ্যালয় ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করছে।

সভা শেষে অংশগ্রহণকারীরা প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ গোল করলেই পেলের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

কালিয়াদহ বিলে অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

বিএনপি নেতা ফারুকুল ইসলামের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে মোংলায় মানববন্ধন

মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

তরুণদের স্বাবলম্বী করতে মোরেলগঞ্জে সিসিডিবির প্রশিক্ষণ আয়োজন

সবুজ পৃথিবীর প্রত্যয়ে মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল

ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

শ্রীপুরে বৃক্ষরোপণে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা

১০

খাগড়াছড়িতে সেনা অভিযানে আত্মসমর্পণ ২, নিহত ১

১১

ঝোপে মিলল ‘চশমা সাইদ’-এর গলাকাটা মরদেহ

১২

ভূমি সেবা সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধিতে কিশোরগঞ্জে কর্মশালা

১৩

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র ঘর পেল তিন অসহায় পরিবার

১৪

অপপ্রচার-মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন নারী উদ্যোক্তা লাকী নূর জাহান

১৫

শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৬

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

১৭

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

১৮

কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত

১৯

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ৩

২০