শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৮ অগাস্ট ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

মেধা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪২ শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় মোরেলগঞ্জ মডেল একাডেমির বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।

মোরেলগঞ্জ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার নাহিদ মাহমুদ রুবেল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. সুলতান আহম্মেদ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ ছবির আহম্মেদ, অধ্যক্ষ ড. রুহুল আমীন, পৌর জামায়াতের আমির রফিকুল ইসলাম, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেআরা হাসি, প্রধান শিক্ষক হারুন অর রশীদ, অধ্যক্ষ মিজানুর রহমান, শিক্ষক মেরাজুল ইসলাম খসরু ও শহিদুল ইসলামসহ অনেকে।

আরো পড়ুন...  শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি সাংস্কৃতিক চর্চার প্রতিও শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় মোরেলগঞ্জ মডেল একাডেমির প্রাক-প্রাথমিক থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ৪২ শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। তাদের মধ্যে একজন শিক্ষার্থী সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

এমন সাফল্যে মোরেলগঞ্জ মডেল একাডেমিতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

১০

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

১১

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

১২

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

১৩

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

১৪

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১৫

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১৬

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

১৮

দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৯

পটিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

২০