শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে মে দিবসে জামায়াতের র‍্যালি ও শ্রমিক সমাবেশ, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জোরালো

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামিক শ্রম নীতির বাস্তবায়ন অনিবার্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও শ্রমজীবী মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

শুক্রবার (১ মে) সকাল ৯টায় সরকারি এস.এম কলেজের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নব্বইরশি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসেন, নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, পৌর আমীর মো. রফিকুল ইসলাম এবং পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন জরুরি। তিনি আরও বলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের প্রাপ্য মজুরি পরিশোধ করতে হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে।

আরো পড়ুন...  উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী গড়ার অঙ্গীকার জামায়াতে ইসলামের

বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, শ্রমিক শ্রেণিই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি, তাই তাদের অধিকার রক্ষা করা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সমাবেশ শেষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০