শেফালী আক্তার রাখি মোরেলগঞ্জ প্রতিনিধি:
২১ এপ্রিল ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে স্বর্ণালংকার-টাকাসহ স্কুলছাত্রী ‘অপহরণ’ অভিযোগে তোলপাড়

বাগেরহাটের মোরেলগঞ্জে বসতবাড়ির আলমিরা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে এক দশম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ভুক্তভোগীর বাড়িতে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন অভিযোগকারী সুমাইয়া আজম স্বর্ণালী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খাউলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়পরী গ্রামের প্রবাসী ফারুক মোড়লের স্ত্রী সুমাইয়া আজম স্বর্ণালী গত ২৪ মার্চ রাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় তার প্রতিবন্ধী বোনের মেয়ে, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাদিয়া সুলতানা মুনা (১৫) নিখোঁজ হয়। অভিযোগে বলা হয়, পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের নাজমুল হাসান মাহিন (১৯) তাকে নিয়ে যাওয়ার পাশাপাশি ঘরের আলমিরা ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকা নিয়ে যায়।

ঘটনার পর সুমাইয়া আজম স্বর্ণালী বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। তবে প্রায় ২৫ দিন পেরিয়ে গেলেও শিক্ষার্থী ও চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়নি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে সন্ন্যাসী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তমিজ উদ্দিন বলেন, “এটি অপহরণের ঘটনা নাও হতে পারে। মেয়েটি এর আগেও স্বেচ্ছায় ওই ছেলের সঙ্গে চলে গিয়েছিল। তাদের উদ্ধারের জন্য অভিভাবকদের মাধ্যমে চেষ্টা চলছে।”

আরো পড়ুন...  ঝালকাঠির রাজাপুরে খাল দখলের অভিযোগে ভবন ভাঙার নির্দেশ

অভিযুক্ত মাহিনের মা মাহিনুর বেগম জানান, ছেলে ও মেয়েটি পূর্বেও একবার বাড়ি থেকে পালিয়েছিল। পরে তারা ফিরে আসে। বর্তমানে তাদের মোবাইল নম্বর বন্ধ রয়েছে এবং আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে সুমাইয়া আজম স্বর্ণালী বলেন, ছোটবেলা থেকেই তার কাছে বড় হওয়া ওই শিক্ষার্থীর সঙ্গে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তাকে নিয়ে যাওয়ার পাশাপাশি স্বর্ণালংকার ও নগদ অর্থ নেওয়া হয়েছে। দ্রুত শিক্ষার্থীকে উদ্ধার এবং চুরি যাওয়া সম্পদ ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

কবিরহাট থানার সামনেই অটোরিকশার চাপায় কৃষকের মৃত্যু, চালক আটক

হিলিতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মহাসড়ক দখল করে ভুট্টা শুকানো, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সবুজ বাংলাদেশ গড়তে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা, সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

দুর্গম চরাঞ্চলে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৭০০ মানুষ

ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় বোন, মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গলাচিপার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া অসুস্থ, দ্রুত সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাব

১০

কুলিয়ারচরে ইউএনও’র মধ্যস্থতায় পারিবারিক বিরোধের অবসান, দম্পতির মুখে ফিরল হাসি

১১

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

১২

জাতীয় স্কার্ফ ও থ্রি বিডে ভূষিত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম

১৩

বিশ্বকাপ ফাইনালে নাটকীয় জয়, আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন স্পেন

১৪

ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

১৫

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

১৬

কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

১৭

সেনবাগে অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযান, ওসি আবদুর রহিমের নেতৃত্বে জোরদার তৎপরতা

১৮

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

১৯

মোরেলগঞ্জে ৪ কোটি ৫৫ লাখ টাকায় ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০