মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী মোটর মালিকদের মরনোত্তর সহায়তা ৫ লাখ

রাজশাহী: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ সদস্যদের মৃত্যুর পর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আর্থিক সহায়তার পরিমাণ পাঁচ লাখ টাকায় উন্নীত করার ঘোষণা দিয়েছে মালিক সমিতি। পূর্বে দুই লাখ টাকা প্রদান করা হতো, পরে তা চার লাখে এবং সর্বশেষ সদস্যদের দাবির প্রেক্ষিতে পাঁচ লাখ টাকায় বৃদ্ধি করা হয়েছে।

শনিবার দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের মিলনায়তন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রিয়া ও আলী পরিবহনের দুই সদস্যের পরিবারের হাতে চার লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি-র সভাপতি মামুনুর রশীদ মামুন। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মামুনুর রশীদ বলেন, “আগে মরনোত্তর সহায়তা দুই লাখ টাকার ছিল। সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের উদ্যোগে তা চার লাখে উন্নীত করা হয়েছে। সদস্যদের দাবির প্রেক্ষিতে এখন এটি পাঁচ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাবও গ্রহণ করা হয়েছে।” তিনি আরও বলেন, পরিবহন খাতে কাজ করা অত্যন্ত পরিশ্রমসাধ্য ও মানসিক চাপপূর্ণ। বর্তমান নেতৃত্বকে সমর্থন জানিয়ে তিনি ভবিষ্যতেও সকল সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন।

আরো পড়ুন...  মৌলভীবাজারে টিলাধসের ঝুঁকিতে প্রায় ৫০ হাজার মানুষ

সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানিয়েছেন, “আজ আমরা প্রিয়া ও আলী পরিবহনের দুই সদস্যের পরিবারের হাতে চার লাখ টাকার চেক তুলে দিয়েছি। আগামী বছর থেকে মরনোত্তর সহায়তা পাঁচ লাখ টাকায় বৃদ্ধি করা হবে। পাশাপাশি দাফন কার্যক্রমের জন্য অতিরিক্ত ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। কোনো সদস্যের মৃত্যু হলে ৪০ দিনের মধ্যে অর্থ পরিশোধ করা হবে, যাতে পরিবার দ্রুত আর্থিক সহায়তা পায়।”

তিনি আরও বলেন, “রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ দেশের অন্যান্য মালিক সমিতির তুলনায় সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। আয় কম হলেও মালিকদের কল্যাণকে অগ্রাধিকার দিয়েই আমরা কাজ করি।”

পরিবহন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, নতুন এই সিদ্ধান্তে সদস্যদের পরিবার আর্থিকভাবে স্বস্তি পাবে এবং সংগঠনের প্রতি আস্থা আরও দৃঢ় হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটক ২

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে রঙিন মাগুরা, দেয়ালজুড়ে শিক্ষার্থীদের গ্রাফিতি

কন্যাশিশুর অধিকার সুরক্ষায় ঝালকাঠিতে সচেতনতামূলক সভা

প্রভাতের ফুলবনে: সুবাসে লেখা জীবনের নীরব দর্শন

মোরেলগঞ্জে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার

শিরোনাম: প্রবাসে তিন ছেলে, ঘরে একা বৃদ্ধ—চার দিন পর মিলল চন্দনাইশের আবদুর রহমানের মরদেহ

ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড

বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্রী

১০

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার

১১

সোনাহাট স্থলবন্দরে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

১২

নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা এমপি শওকতুল ইসলাম শকুর

১৪

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমনে এনসিপির পথসভা

১৫

সীমান্তজুড়ে মাদক উৎপাদনের অভিযোগ, যুবসমাজকে রক্ষায় কঠোর পদক্ষেপের আহ্বান এমপি নাসের রহমানের

১৬

জনগণের সেবাই যার অঙ্গীকার: গোলখালীর ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হাফেজ মো. সাইদুল ইসলাম

১৭

বন্যা দুর্গতদের সহায়তায় আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

১৮

লিডস ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ সম্মানে স্নাতক বিশ্বনাথের ইছমাইল উদ্দিন

১৯

কমলগঞ্জে কমলাগাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

২০