উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
২৩ মে ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় কিশোরী নির্যাতন, ভিডিও ধারণের অভিযোগে তোলপাড়

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং পরে মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগ উঠেছে তিন বখাটের বিরুদ্ধে। হৃদয়বিদারক এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে ওই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করলে বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা এলাকায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলহাটা গ্রামের বাসিন্দা শাহীনূর আলম খানের মেয়ে এবং মল্লিকপুর সরকারি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ওই কিশোরী ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একই গ্রামের রায়হান, তামিম ও লিকু নামে তিন যুবক তার পথরোধ করে।

অভিযোগ রয়েছে, পরে তারা জোরপূর্বক ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় এবং নির্জন স্থানে নিয়ে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। শুধু তাই নয়, সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় বলেও অভিযোগ উঠেছে।

আরো পড়ুন...  নড়াইলে বেড়েছে বোরো ধানের আবাদ

এ ঘটনায় চরম মানসিক আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে ওই শিক্ষার্থী। পরে বাড়ি ফিরে সে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার শারীরিক ও মানসিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাকে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে কিছু বখাটের উৎপাত থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনা বাড়ছে।

এ বিষয়ে আব্দুর রহমান জানান, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবাধিকারকর্মী ও সচেতন মহল বলছেন, কিশোরী নির্যাতন, ব্ল্যাকমেইল ও সাইবার হয়রানির মতো ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। একই সঙ্গে ভুক্তভোগী ও তার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ৬৩ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ভাণ্ডারিয়ার শিয়ালকাঠী পশুর হাটে খাজনা নেই, ক্রেতা-বিক্রেতারা স্বস্তিতে

মঠবাড়িয়ায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণ

বদলির আদেশের পরও কর্মস্থল ছাড়ছেন না পিআইও মোস্তফা কামাল—অভিযোগ ও বিতর্কে কালিয়া

মাগুরায় ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

মাগুরা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মোঃ নাজমুল ইসলাম

হোসেনপুরে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ

জনগণ শান্তি চায়, একটি পক্ষ চায় অরাজকতা : প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে এএফসি গ্রাসরুট ফুটবল ডে উদযাপন, ক্ষুদে ফুটবলারদের মাঝে সনদ বিতরণ

১০

ধরলা নদীতে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতু পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

১১

শিশুসহ নারী অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক, পতাকা বৈঠকে বিজিবির কাছে হস্তান্তর

১২

মাজারে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

১৩

অপেক্ষার নীল উপাখ্যান’—বিরহ ও প্রতীক্ষার নান্দনিক কাব্যভাষ্য

১৪

মাগুরায় জামায়াতের নির্বাচনী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৫

লোহাগড়ায় কিশোরী নির্যাতন, ভিডিও ধারণের অভিযোগে তোলপাড়

১৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ

১৭

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ২

১৮

বিশ্বনাথে মেটারনিটি হাসপাতালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল

১৯

মোরেলগঞ্জে নিশানবাড়ীয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

২০