প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ, নোয়াখালী:
১৫ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে স্বপন আটক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন স্বপনকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বিদেশ থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়।

আটক স্বপন চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আবুল কালাম আজাদের ছেলে। দীর্ঘদিন পলাতক থাকার পর তার দেশে ফেরার খবর পেয়ে বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলের দিকে বিমানবন্দর পুলিশ স্বপনকে আটকের বিষয়টি চাটখিল থানাকে অবহিত করে। পরবর্তীতে তাকে আনতে চাটখিল থানা পুলিশের একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর স্বপন কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে তিনি সৌদি আরবে অবস্থানরত তার দুই ভাইয়ের কাছে চলে যান। সেখানে দীর্ঘ সময় অবস্থান করার পর তিনি সম্প্রতি দেশে ফেরেন। দেশে ফেরার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে পড়ে যান এবং বিমানবন্দর থেকেই তাকে আটক করা হয়।

আরো পড়ুন...  কম্বল দেওয়ার প্রলোভনে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ, অতঃপর...

স্বপনের বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে একটি হত্যা মামলা উল্লেখযোগ্য। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায়ও তাকে আসামি করা হয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তিনি দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

এসআই শফিউল ইসলাম আরও বলেন, “চাটখিল থানায় তার বিরুদ্ধে অন্তত দুটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিমানবন্দর থানার পুলিশ তাকে চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করবে।” তিনি জানান, স্বপনের বিরুদ্ধে থাকা অভিযোগসমূহ যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, স্বপনের আটক সংক্রান্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মামলার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক স্বপনকে দ্রুত নোয়াখালীতে নিয়ে এসে সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এছাড়া তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর সত্যতা যাচাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবর্ণচরে নারীর সুরক্ষায় কর্মশালা

পলিথিনের ছাউনিতে দেলোয়ারের জীবন

কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা জোরদারে সভা

প্রাইজ প্রকল্পে দক্ষতার স্বীকৃতি

জকিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হতে চান হাফিজ মাছুম আহমদ

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে মাদ্রাসা সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন

মোরেলগঞ্জে নকল সিগারেট উদ্ধারের ঘটনায় ৩ জনের নামে মামলা দায়ের

মোংলায় বিএনপি নেতা ফারুক’র নামে অপপ্রচার, থানায় জিডি

কালিহাতীতে গৃহবধূ নির্যাতন, শালিশে হামলার অভিযোগ

১০

প্রিপেইড মিটারে ভোগান্তিতে কালিয়াকৈরের গ্রাহকরা

১১

ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে দুধরচকীর শোক

১২

কিশোরগঞ্জে বিএমবিএফের অভিষেক অনুষ্ঠিত

১৩

উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নে শঙ্কা, চাঁদাবাজি বন্ধের আহ্বান এমপি আজহারের

১৪

নারীর প্রতি সহিংসতা নিরসনে শরনখোলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন 

১৬

পটিয়ায় নিহত পঙ্কজ শীলের পরিবারের পাশে এমপি এনাম

১৭

কেষ্টমনিপাড়ায় বিজিবির নতুন ক্যাম্প স্থাপন

১৮

রেললাইন পারাপারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

১৯

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

২০